সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে ফের যাত্রীবাহী বাস পদ্মা নদীতে

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ‘এসবি সুপার ডিলাক্স’ নামে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ঘাটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটির চালক ও তার সহকারী আহত হয়েছেন। তবে ফেরিতে ওঠার আগেই বাসের যাত্রীরা নেমে যাওয়ায় বড় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন এসব তথ্য নি‌শ্চিত করেছেন।

ঘাট কর্তৃপক্ষ ও প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটি মেহেরপুরের গাংনী থেকে প্রায় ৪০ জন যাত্রী নিয়ে ঢাকার গাবতলীর উদ্দেশে যাচ্ছিল। তবে দৌলতদিয়া ঘাটে এসে ফেরিতে ওঠার ঠিক পূর্বে নিয়ম অনুযায়ী বাসের সকল যাত্রীকে নামিয়ে দেওয়া হয়েছিল। যাত্রীরা বাসের বাইরে থাকায় বড় ধরনের কোনো প্রাণহানি বা নিখোঁজের ঘটনা ঘটেনি।

ঘটনার পরপরই বিআইডব্লিউটিসি ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত সাড়া দেয়। নদীগর্ভে নিখোঁজ হওয়া বাসটি দ্রুত শনাক্ত করার পর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ নদী থেকে বাসটি টেনে তোলার কাজ শুরু করেছে। ফায়ার সার্ভিস এবং বিআইডব্লিউটিএ-এর ডুবুরি দল বাসের ভেতরে আর কেউ আটকে আছে কি না তা নিশ্চিতে তল্লাশি চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025