বুধবার, ১৫ Jul ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

এ বছরেই ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে: প্রধানমন্ত্রী

চলতি বছরেই প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

নড়াইল-২ আসনের আতাউর রহমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, এই কাজটি করার জন্যই আমরা কৃষক কার্ড দিয়েছি। এটা হলে কৃষকদের আর দীর্ঘ পথ পাড়ি দিতে হবে না। সরাসরি (প্রণোদনা) তার কাছে পৌঁছে যাবে। ওই কৃষকের জমির বিবেচনায় সার-বীজের প্রয়োজনীয় সব তথ্য সরকারের কাছে থাকবে। স্থানীয় নির্দিষ্ট দোকান থেকে তার জন্য বরাদ্দকৃত সার-বীজ-কীটনাশকসহ প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করতে পারবো।

নাটোর-৪ আসনের আব্দুল আজিজের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, পাঁচ বছরে এক হাজার জনকে প্রশিক্ষণ দিয়ে ফ্রিল্যান্সার তৈরি করা হবে।

টাঙ্গাইল-৬ আসনের রবিউল আওয়ালের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, পতিত জমি আবাদের আওতায় আনা এবং জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য ক্রপ জোনিং পদ্ধতি চালু হয়েছে। এর মাধ্যমে নির্দিষ্ট অঞ্চলের মাটি, আবহাওয়া ও পরিবেশের উপযোগী ফসল নির্ধারণ করা হয়। একই সঙ্গে পতিত জমি চিহ্নিত করে তা আবাদের আওতায় আনার জন্য বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025