বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
দেশের সব বিভাগে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। বুধবার (৮ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আজ (৮ এপ্রিল) রাত ৮টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম অথবা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তারও বেশি বেগে ঝোড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।