মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলের ৫ দিনের কর্মসূচি ঘোষণা ভোলায় আটক জামায়াত কর্মী বিবি সাওদার জামিন ‘উপরের নির্দেশে’ নারীকর্মী গ্রেফতার, সংসদে ক্ষোভ জামায়াতের সংসদে পাস হলো আরপিও সংশোধনী বিল ভোলায় নারী কর্মীকে গ্রেফতার করায় জামায়াতের নিন্দা ‘দেশব্যাপী ডেঙ্গু, হামের প্রাদুর্ভাব ঠেকাতে জরুরি পদক্ষেপ গ্রহণ প্রয়োজন’ :মহানগরী জামায়াতের আমির সরকারি দলের চেয়েও জুলাই যোদ্ধারা বেশি শক্তিশালী: ব্যারিস্টার ফুয়াদ সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ করলেন অর্থমন্ত্রী ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা

ভোলায় আটক জামায়াত কর্মী বিবি সাওদার জামিন

ভোলায় আটক জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদাকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ভোলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৌরভ রায় মিঠু এই জামিন মঞ্জুর করেন।

বিবি সাওদা ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আব্দুল হালিম বাবলুর স্ত্রী। তাকে আটকের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় দেশজুড়ে। এ ঘটনায় পুলিশ ও জামায়াতের অভিযোগ পাল্টাপাল্টি।

গত সোমবার তাকে ভোলার আদালতে পাঠায় পুলিশ। রোববার রাতে ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ পাড়া এলাকার জমজম টাওয়ারের তার বাড়ি থেকে আটক করে পুলিশ।

ভোলা পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার জানান, ওই নারীকে গত রোববার রাতে ফেসবুকে রাষ্ট্র ও সরকারবিরোধী পোস্ট করায় আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী দায় স্বীকার করেন। পরে তাকে ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় আদালতে সোপর্দ হয়। বিষয়টির তদন্ত চলছে।

তিনি আরও জানান, ওই নারী জামায়াতের কর্মী কি না সেটি আটকের সময় জানা যায়নি।

এদিকে ভোলা জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এক সংবাদ সম্মেলনে সোমবার বিকেলে জামায়াতে ইসলামীর জেলার সেক্রেটারি মো. হারুন অর রশিদ বলেন, কোনো ধরনের অপরাধের দালিলিক প্রমাণ ছাড়া বিবি সাওদাকে তার বাড়ি থেকে আটক করেছে পুলিশ। বিবি সাওদার একটি তিন বছরের বাকপ্রতিবন্ধী সন্তান রয়েছে। সে শিশুটিকে মা ছাড়া কেউ লালন পালন করতে পারে না। বিবি সাওদার আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত মুক্তির দাবি জানান তারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025