শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে চার গ্রামের মধ্যে সংঘর্ষ, আহত ২০ ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রসহ দুজনের মৃত্যু গাজীপুরে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল যুদ্ধে নামতে ৭০ লাখ ইরানি স্বেচ্ছায় প্রস্তুত: বাঘের গালিবাফ মিয়ানমারের প্রেসিডেন্ট হলেন সাবেক জান্তাপ্রধান মিন অং হ্লাইং হাজারীবাগে ঢাবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু নজিরবিহীন মূল্যবৃদ্ধির পরও নির্ধারিত দামে মিলছে না গ্যাস বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত সংসদ ২৪ ঘণ্টায় হামে ৪ জনের মৃত্যু, নতুন উপসর্গ শনাক্ত ৬৮৫

নজিরবিহীন মূল্যবৃদ্ধির পরও নির্ধারিত দামে মিলছে না গ্যাস

জ্বালানি বাজারের অস্থিরতা এবার সরাসরি ভোক্তাদের ঘরে পৌঁছে গেছে। এলপি গ্যাসের দাম কেজিতে ৩২ টাকা বাড়ানোর পরও রাজধানীর বিভিন্ন এলাকায় ১২ কেজির সিলিন্ডার অতিরিক্ত মূল্যে বিক্রি হচ্ছে। খুচরা বিক্রেতারা এই পরিস্থিতির দায় ডিলারদের কাঁধে চাপালেও, ডিলাররা দাবি করছেন, তারা সরকার নির্ধারিত দামে সিলিন্ডার বিক্রি করছেন।

মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে জ্বালানি তেলের বিশ্ববাজারে অস্থিরতা সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে এলপি গ্যাস তৈরির উপাদান প্রোপেন-বিউটেনের দামও বেড়ে গেছে। এর প্রভাব হিসাব করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১৭২৮ টাকা নির্ধারণ করেছে।

কিন্তু নতুন দাম কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই শুক্রবার (৩ এপ্রিল) রাজধানীর বিভিন্ন এলাকায় অতিরিক্ত মূল্যে বিক্রি দেখা গেছে। কারওয়ানবাজারে ১২ কেজির সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজার টাকায়, আফতাবনগরে আরও ২০০ টাকা বেশি, আর মোহাম্মদপুর-বসিলায় বিক্রি হচ্ছে ১৮৫০ থেকে ১৯০০ টাকায়।

সরকারি দাম বাড়ানোর পরও অতিরিক্ত মূল্যে গ্যাস কিনতে বাধ্য হওয়ায় ক্রেতারা ক্ষুব্ধ। কারওয়ানবাজারে এলপি গ্যাস কেনার জন্য আসা হাসান বলেন, সরকার দাম বাড়ালেও সেই দামে কোথাও পাওয়া যাচ্ছে না। অতিরিক্ত টাকা দিতে হচ্ছে, যার বোঝা শুধুই ভোক্তাদের কাঁধে পড়ে।

বিক্রেতারা অভিযোগ করেছেন, ডিলারদের কাছ থেকে বেশি দামে সিলিন্ডার নিতে হচ্ছে, তাই তাদেরও কিছুটা বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

খুচরা বিক্রেতা নাজমুল বলেন, ‘ডিলাররা বেশি দামে সিলিন্ডার দিতে বাধ্য করছে, তাই আমাদেরও বিক্রি করতে হচ্ছে কিছুটা বেশি মূল্যে।’

অন্যদিকে, ডিলাররা বলছেন, তারা সরকার নির্ধারিত দামেই সিলিন্ডার বিক্রি করছেন এবং অতিরিক্ত দাম নেওয়ার কোনো ঘটনা নেই।

এই পরিস্থিতিতে ভুক্তভোগীরা সরকারের কার্যকর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন, যাতে অতিরিক্ত ব্যয়ের বোঝা কমানো যায় এবং বাজার স্বচ্ছভাবে পরিচালিত হয়।

Please Share This Post in Your Social Media

১৩

© All rights reserved bijoykantho© 2025