বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ আগস্ট মালয়েশিয়ায় কোনো ইসরাইলিকে পাওয়া গেলেই বহিষ্কার: আনোয়ার ইব্রাহিম ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ মার্কিন হামলায় ইরানে ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত ফার্মের মুরগি পার্টি নামে ফেসবুক পেজ, দেওয়া হচ্ছে নানান বার্তা একটি বিশেষ দেশকে সুবিধা দিতে স্বৈরাচার শিক্ষা ও চিকিৎসা ধ্বংস করেছিল: সংসদে প্রধানমন্ত্রী এই সংসদ যত সুন্দর চলবে, মানুষের হতাশা তত দূর হবে: বিরোধীদলীয় নেতা পবিত্র আখেরি চাহার সোম্বা ১২ আগস্ট ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ জনের মৃত্যু তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত

‘রাতেই অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে’

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আজ রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৯ মার্চ) দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ে সরকারদলীয় সংসদ সদস্যদের সংসদীয় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রোববার রাতে অধ্যাদেশ যাচাই-বাছাই সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠক থেকে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

এদিকে অধ্যাদেশ যাচাই-বাছাই সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদীন জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ২৪টি অধ্যাদেশের বিষয়ে এখনো ঐকমত্য হয়নি। ওইসব অধ্যাদেশ নিয়ে রোববারের বিশেষ কমিটির সভায় আলোচনা হবে।

উল্লেখ্য, গত ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে অধ্যাদেশ যাচাই-বাছাই সংক্রান্ত বিশেষ কমিটি গঠন করা হয়। ওইদিন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সংসদে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ উত্থাপন করেন। পরে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিনের নেতৃত্বে ১৩ সদস্যের একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেন। এরপর কণ্ঠভোটে এটি অনুমোদন পায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025