বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

ঈদ যাত্রা: নবীনগর-চন্দ্রা মহাসড়কে দীর্ঘ যানজট

ঈদযাত্রায় ঢাকার সাভারে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে গাজীপুরের কয়েকশ পোশাক কারখানা ছুটি হওয়ার পর সন্ধ্যার পর থেকেই কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঘরমুখী মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়ক, নবীনগর-চন্দ্রা সড়ক ও আব্দুল্লাহপুর-আশুলিয়া-ডিইপিজেড সড়কে এ চিত্র লক্ষ্য করা যায়। দীর্ঘ ৬ কিলোমিটার যানজটের সৃষ্টি হয় নবীনগর-চন্দ্রা সড়কে।

সরেজমিনে দেখা যায়, উত্তরের যাত্রী এবার ভোগান্তির নাম গাজীপুরের চন্দ্রা পয়েন্ট। এবারও ওই পয়েন্টের সৃষ্ট যানজট গিয়ে গড়ায় জিরানি পর্যন্ত। গণপরিবহনের নানা প্রতিবন্ধকতা সৃষ্টি লাখো মানুষের ভোগান্তি। জিরানি, কবিরপুর, বাড়ইপাড়া, জুম্মআ ঘরসহ কয়েকটি পয়েন্টে যানবহনের দীর্ঘ সাড়ি। ১০ মিনিটের পথ পারি দিতো হচ্ছে। এছাড়াও, ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর, উল্লাইল, গেন্ডা, সাভার বাজার বাসস্ট্যান্ডে রয়েছে যাত্রী ও পরিবহনের চাপ।

এছাড়া, উত্তরের পথের দুইটি লেনের মধ্যে একটিতে যানবাহন বন্ধ করে রেখেছেন পরিবহন ব্যবসায়ীরা। বাধাগ্রস্ত হয়ে বাকি একটি দিয়ে চলছে যানবাহন। শুধু তাই নয়, গেল সরকার নানা পরীক্ষা-নিরীক্ষার পর নানা রূপ দিয়েছে চন্দ্রাকে। তবুও কোনো ফল আসেনি। যদিও পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, নকশায় ত্রুটিপূর্ণ। কয়েক লেনের পরিবহন গিয়ে মিলিত হয় একটিতে। এতে করে বাড়ে জটলা, তৈরি হচ্ছে যানজট।

যাত্রীরা অভিযোগ করেছেন, চন্দ্রা মোড় পার হতেই তাদের এক থেকে দুই ঘণ্টা সময় লেগে যাচ্ছে। সিরাজগঞ্জগামী এক যাত্রী বলেন, সফিপুর থেকে চন্দ্রা আসতেই দেড় ঘণ্টা লাগল। এরপর বাসগুলো যাত্রী তোলার জন্য দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকছে, যার ফলে জট আরও বাড়ছে।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ শেখ শাজাহান বলেন, সড়কে যাত্রীর চাপ ও গাড়ি চাপ বাড়ছে। চন্দ্রার দিকে কিছুটা জটলা আছে। তবে আর কোথাও তেমন যানজট নেই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025