বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

শিরোনাম :
এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইন অনুযায়ী ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট ছেলের মৃত্যুর ৪ ঘণ্টা পর মারা গেলেন মা, পাশাপাশি দাফন দেশে টাকা ইনকাম করে চিকিৎসা নেন বিদেশে, লজ্জা লাগে না?: মন্ত্রী-আমলাদের ফুয়াদ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে হবে: এনসিপি যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তায় জামায়াতের আমিরের নিন্দা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু

অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রধানমন্ত্রী

গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন এই জ্যেষ্ঠ বিএনপি নেতার শারীরিক অবস্থার খোঁজ নিতে সেখানে যান দলের চেয়ারম্যান তারেক রহমান।

এসময় তিনি চিকিৎসকদের কাছ থেকে মির্জা আব্বাসের সার্বিক শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।

হাসপাতালে অবস্থানকালে প্রধানমন্ত্রী তারেক রহমান মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

এসময় মির্জা আব্বাসের সহধর্মিনী আফরোজা আব্বাসসহ কর্তব্যরত চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সন্ধ্যা ৬টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার কথা রয়েছে। সেখানে তাকে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের নিউরো সায়েন্স বিভাগে ভর্তি করা হবে।

এর আগে, গত বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় মির্জা আব্বাসকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025