মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

শিরোনাম :
তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইরাকের প্রধানমন্ত্রী ইরানে রাতভর ব্যাপক হামলা যুক্তরাষ্ট্রের গৃহবন্দি ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন কাতারের সাবেক আমিরের মৃত্যু, বুধবার দেশে রাষ্ট্রীয় শোক ‘এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছিল বলেই আজকে আপনি শিক্ষামন্ত্রী: হাসনাত আবদুল্লাহ এইচএসসি পরীক্ষার্থীদের পাশে আছি, সংস্কার এখন সময়ের দাবি: পাটওয়ারী এইচএসসি পরীক্ষা স্থগিত রাখার আহ্বান রিজভীর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফটক খুলে নিলেন শিক্ষার্থীরা

বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে ৪ শিশুসহ নিহত অন্তত ১৩

বাগেরহাটের রামপালে একটি বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৪ শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের শ্যাওলাবুনিয়া এলাকায় বেলাই ব্রিজের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে ৮ জনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বাকি কয়েকজনের মরদেহ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ নৌবাহিনীর একটি বাসের সঙ্গে যাত্রীবাহী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিন নারীসহ ১২ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়ায়। দুর্ঘটনায় অন্তত ১৫ জন গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে চলাচলের সময় দুই যানবাহনের মধ্যে সংঘর্ষ হলে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025