বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

শিরোনাম :
রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্গেই কোরেৎস্কি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ জনের বেশি মৃত্যুর আশঙ্কা: জাতিসংঘ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু আল্লাহর কসম জীবন দিব কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দিব না: জামায়াত আমির শহীদ জুলাই দিবসে আবু সাঈদের কবরে মানুষের ঢল, ন্যায়বিচারের দাবি রংপুরে জুলাই শহিদ দিবস পালিত, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য নিবেদন টিফিনের ছুটিতে গোসলে নেমে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ আগস্ট

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু কাল

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। এদিন সকাল ১১টায় রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন অনুষ্ঠিত হবে।

গত ২৩ ফেব্রুয়ারি জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৪৩২ বঙ্গাব্দের ২৭ ফাল্গুন মোতাবেক ২০২৬ খ্রিস্টাব্দের ১২ মার্চ রোজ বৃহস্পতিবার বেলা ১১ টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম (২০২৬ খ্রিস্টাব্দের ১ম) অধিবেশন আহ্বান করেছেন।’

অধিবেশনের প্রথম দিনই স্পিকার ও ডেপুটি স্পিকার নিয়োগ দেওয়া হবে। সংসদের সরকারি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছে। তবে জামায়াত এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি, দলটি ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের বিষয়টিতে গুরুত্ব দিচ্ছে। ফলে প্রথম অধিবেশনেই জুলাই সনদ ও গণভোট ইস্যুতে রাজনৈতিক উত্তাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে বছরের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অধিবেশন ঘিরে সংসদ সচিবালয় ইতিমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে। তবে বিরোধী দল জুলাই জাতীয় সনদের বিধান অনুযায়ী, সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়ন ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে সংসদে ভাষণ দেওয়া থেকে বিরত রাখার দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে। অন্যদিকে, সরকারি দল আশা প্রকাশ করেছে যে, বিরোধী দল সংসদ কার্যকর করতে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025