বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

পরীক্ষা হলে নকল ধরায় শিক্ষককে মারধর, অভিযুক্ত গ্রেফতার

রাজধানীর তেজগাঁও কলেজ কেন্দ্রে এলএলবি ফাইনাল পরীক্ষায় নকল ধরাকে কেন্দ্র করে এক শিক্ষককে মারধরের ঘটনায় অভিযুক্ত পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মো. রাসেল মিয়া।

বুধবার (১১ মার্চ) অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা।

গত শুক্রবার তেজগাঁও কলেজ কেন্দ্রে পরীক্ষায় নকলের অভিযোগে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এসময় দায়িত্ব পালনরত শিক্ষক মো. সোহেল রানা লাঞ্ছিত ও মারধরের শিকার হন।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক সোহেল রানা শেরেরবাংলা নগর থানায় গত ৯ মার্চ বাদী হয়ে মামলা করেন। মামলায় আসামিরা হলেন শিক্ষার্থী শরীফুল ইসলাম, মো. রাসেল মিয়াসহ অজ্ঞাতপরিচয় আরও ছয়-সাতজন ছিল ।

শিক্ষককে মারধরের ঘটনাটি শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সরাসরি তদারকি করছেন বলে জানা গেছে।

এজাহারে তেজগাঁও কলেজের শিক্ষক সোহেল রানা জানান, পরীক্ষা চলাকালে তিনি পরিদর্শক হিসেবে কলেজের ৬০৮ নম্বর কক্ষে যান। সেখানে গিয়ে দেখেন, আসামি শরীফুল ইসলাম ও মো. রাসেল মিয়া অসদুপায় অবলম্বন করে পরীক্ষা দিচ্ছিলেন। এরপর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। তখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসামিদের পরীক্ষা থেকে বহিষ্কারের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে সুপারিশ করে।

এ ঘটনায় শরীফুল, রাসেল ও অজ্ঞাতপরিচয় আরও ছয়-সাতজন শিক্ষক সোহেলের পথরোধ করে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। পরে তিনি হাসপাতালে চিকিৎসা নিয়ে থানায় গিয়ে অভিযোগ দেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025