শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্গেই কোরেৎস্কি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ জনের বেশি মৃত্যুর আশঙ্কা: জাতিসংঘ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু আল্লাহর কসম জীবন দিব কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দিব না: জামায়াত আমির শহীদ জুলাই দিবসে আবু সাঈদের কবরে মানুষের ঢল, ন্যায়বিচারের দাবি রংপুরে জুলাই শহিদ দিবস পালিত, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য নিবেদন টিফিনের ছুটিতে গোসলে নেমে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ আগস্ট

ঈদের নামাজের ইমাম নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

রাজশাহীর মোহনপুর উপজেলায় একটি ঈদগাঁ মাঠে ঈদের নামাজে ইমাম নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় আলাউদ্দিন (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (৭ মার্চ) রাত ৮টার দিকে মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার সাঁকোয়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন সাঁকোয়া গ্রামের মৃত মালা বক্সের ছেলে।

ঘটনার পর থেকে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেওয়ায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ সময় একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভান। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় মোহনপুর উপজেলার সাঁকোয়া গ্রামের একটি ঈদগাহে আসন্ন ঈদুল ফিতরের নামাজের ইমাম নির্বাচন নিয়ে বৈঠক বসে। এ নিয়ে দুটি পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষের মধ্যে মারামারি বেঁধে যায়। এতে আলাউদ্দিন নামের এক ব্যক্তির মৃত্যু হয়। আলাউদ্দিনের লাশ বর্তমানে নিহতের বাড়িতে রয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

এ বিষয়ে মোহনপুর থানার ওসি এস এম মঈনুদ্দিন বলেন, ঈদগাঁ মাঠে ঈদের নামাজের ইমাম নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে আলাউদ্দিনের মৃত্যু হয়েছে। লাশ নিহতের বাড়িতে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

এই ঘটনায় আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025