বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রবাসীরা আমাদের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে: রাষ্ট্রপতি ৯ নভেম্বর প্রথম সংসদ অধিবেশন ডাকলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল মুগদার বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নাটোরে ব্যবসায়ীকে কুপিয়ে পাট লুট করল দুর্বৃত্তরা এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইন অনুযায়ী ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট ছেলের মৃত্যুর ৪ ঘণ্টা পর মারা গেলেন মা, পাশাপাশি দাফন

উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ১০ জন দগ্ধ

রাজধানীর উত্তরার কামারপাড়া এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের ১০ জন দগ্ধ হয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন মো. রুবেল (২৮), তার অন্তঃসত্ত্বা স্ত্রী সোনিয়া আক্তার (২৫), তাদের তিন বছর বয়সী মেয়ে রোজা, সোনিয়ার বড় বোন রিয়া (২৭), রুবেলের চাচাতো ভাই মো. এনায়েত (৩২), এনায়েতের স্ত্রী দুলারা খাতুন (২৮), তাদের ছেলে জুনায়েদ (১৩), এনায়েতের ভাই মো. হাবিব (৩০), এনায়েতের ভাগ্নি আয়েশা (১৯) এবং আবুল কালাম রুবেল (৩৫)।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা সাজেদ মাতব্বর জানান, ভোরের দিকে উত্তরার কামারপাড়া ১০ নম্বর সেক্টর কবরস্থান রোডে মেম্বারের বাড়ির পাশে আবুল কালামের বাসার দ্বিতীয়তলায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে ঘরের ভেতরে থাকা একই পরিবারের ১০ জন দগ্ধ হন।

তিনি আরও বলেন, দগ্ধ রুবেল মোটরসাইকেল রাইড শেয়ার করে জীবিকা নির্বাহ করেন। তার চাচাতো ভাই এনায়েত দুবাইপ্রবাসী এবং কিছুদিন আগে দেশে ফিরেছেন। তাদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলায়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে সোনিয়ার শরীরের ১০০ শতাংশ, রুবেলের ৩২ শতাংশ, এনায়েত আলীর ৪৫ শতাংশ, রিয়ার ৩২ শতাংশ, জুনায়েদের ২৪ শতাংশ, হাবিবের ১৯ শতাংশ, শিশু রোজার ১৮ শতাংশ, দুলারার ১৪ শতাংশ, আয়েশার ১২ শতাংশ এবং আবুল কালামের ৭ শতাংশ দগ্ধ হয়েছে।

তিনি বলেন, যাদের শরীরের বেশি অংশ দগ্ধ হয়েছে তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে এবং অন্যদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025