বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
সংবিধান মানলে ত্রয়োদশ সংসদ নির্বাচন অবৈধ: এডভোকেট ড. হেলাল উদ্দিন ওমরাহ পালন করতে গেলেন জামায়াত আমির উপদেষ্টা থাকাকালীন আসিফের আয় ৮৬ লাখ, স্ত্রীর অ্যাকাউন্টে ৬১৩ টাকা সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ডুবন্ত ইরানি যুদ্ধজাহাজ থেকে ৩০ জনকে উদ্ধার করল শ্রীলঙ্কা মার্কিন সাবমেরিনের হামলায় ডুবে গেল ইরানি জাহাজ, নিহত ৮৭ সন্ধ্যায় সবার সামনে ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করবেন আসিফ মাহমুদ এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব অটোপাস দেওয়ার আর কোনো সুযোগ রাখা হবে না: শিক্ষামন্ত্রী ইরান নয়, সৌদির তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইসরায়েল

মার্কিন সাবমেরিনের হামলায় ডুবে গেল ইরানি জাহাজ, নিহত ৮৭

মার্কিন সামরিক বাহিনীর সাবমেরিনের হামলায় ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবির ঘটনায় অন্তত ৮৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার ভারত মহাসাগরে ইরানি নৌবাহিনীর ওই জাহাজে মার্কিন হামলায় আরও অনেকেই নিখোঁজ রয়েছেন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে ইরানি জাহাজ ডুবিয়ে দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ভারত মহাসাগরে ইরানি জাহাজে মার্কিন সাবমেরিনের হামলায় অন্তত ৮৭ জন নিহত হয়েছেন বলে শ্রীলঙ্কার উপ-পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন।

তিনি বলেছেন, ডুবে যাওয়া জাহাজের প্রায় ১০০ জন নিখোঁজ রয়েছেন। এর আগে, শ্রীলঙ্কার নৌবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, নথি অনুযায়ী জাহাজে ১৮০ জন আরোহী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

শ্রীলঙ্কার নৌবাহিনী বলেছে, ইরানের নৌবাহিনীর আইরিস ডেনা জাহাজ থেকে জরুরি সংকেত পাওয়ার পর তারা ৩২ জনকে জীবিত উদ্ধার করেছে। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ও নৌবাহিনীর মুখপাত্রের দেওয়া এই পরিসংখ্যান যদি সঠিক হয়, তাহলে জাহাজটির আরও প্রায় ৬৮ জন আরোহী এখনও নিখোঁজ রয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025