মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় ও দেশটির বিমানবাহিনী প্রধানের সদর দপ্তরে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
সোমবার (২ মার্চ) আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
আইআরজিসি জানায়, তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দশম দফার লক্ষ্যভেদী ও আকস্মিক হামলার মাধ্যমে নেতানিয়াহুর দপ্তর এবং বিমানবাহিনী প্রধানের কার্যালয়ে আঘাত হানা হয়েছে। এতে এখন জায়নবাদী শাসনের প্রধানমন্ত্রীর ‘ভাগ্য অনিশ্চয়তার ঘন মেঘে আচ্ছন্ন’ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।