সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় ১১ দলের বিক্ষোভ ইরানের অবশিষ্ট সব শেষ করে দেয়ার হুমকি দিলেন ট্রাম্প হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ইরানের সহযোগিতা চাইলো বাংলাদেশ ইরাকের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন নিজার আমেদি কিংবদন্তী গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন রাজধানীতে আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে জামায়াতের খাদ্য-বস্ত্র বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা কমিটির বৈঠক অনুষ্ঠিত আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি, সংস্কার প্রতিষ্ঠিত হবেই : নাহিদ ইসলাম কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী সব জায়গায় নিজেদের লোক বসিয়ে ‘ক্যু’ শুরু করেছে বিএনপি:জামায়াত আমির

হালিশহরে গ্যাস বিস্ফোরণ: আরও একজনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬

চট্টগ্রাম নগরের হালিশহরে বাসার রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে দগ্ধদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে। দগ্ধ আরও তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ শিপন হোসেন (৩১) মারা যান। তিনি নিহত পরিবারের সদস্যদের একজন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিপন হোসেনের শরীরের ৮৩ শতাংশ দগ্ধ ছিল।

এর আগে গত মঙ্গলবার রাতে মো. সাখাওয়াত হোসেন (৪৬) ও আশুরা আক্তার পাখি (৩৫) মারা যান। একই দিন দুপুরে সামির আহমেদ সুমন (৪০) মারা যান।

এরও আগের দিন চিকিৎসাধীন অবস্থায় শাওন (১৬) মারা যান এবং ঢাকায় নেওয়ার পথে কুমিল্লায় নুরজাহান আক্তার রানী (৪০) মারা যান।

গত সোমবার ভোরে নগরের হালিশহর এলাকার এইচ ব্লকে এসি মসজিদসংলগ্ন ছয়তলা ভবন ‘হালিমা মঞ্জিল’-এর তৃতীয় তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে।

বর্তমানে দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন সাখাওয়াত হোসেনের মেয়ে উম্মে আয়মান স্নিগ্ধা (১০), সামির আহমেদ সুমনের মেয়ে আয়েশা (৪) ও ছেলে ফারহান আহমেদ আনাস (৬)। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025