রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

পাল্টা হামলা শুরু করেছে ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করেছে ইরান।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) এমন পরিস্থিতির মধ্যেই মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

প্রথম খবর এসেছে বাহরাইন থেকে। বাহরাইনের রাজধানী মানামাতে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদরদপ্তরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সংবাদমাধ্যম ইয়েনেত জানিয়েছে, জুফফাইর এলাকায় ধোঁয়ার কুণ্ডলি দেখা গেছে।

এছাড়া কাতার ও বাহরাইনেও মিসাইল নিক্ষেপ করেছে ইরান। সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল-উদেইদ বিমানঘাঁটি মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে বড় ঘাঁটি।

এসব হামলার কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025