রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল

ইরানের রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) হামলার তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট।

ইরানের রাষ্ট্রায়ত্ব টেলিভিশন চ্যানেলের সংবাদে বলা হয়েছে, ‘তেহরানে বিস্ফোরণ ঘটেছে’, তবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, তেহরানের কেন্দ্রস্থলে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র।

হামলার সময় ইসরায়েলি সেনারা দেশজুড়ে নাগরিকদের সতর্ক করে নিরাপদ স্থানে থাকার নির্দেশ দিয়েছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, এটি প্রাকৃতিক সতর্কতা, যাতে জনগণ প্রস্তুত থাকে এবং ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার সম্ভাবনা থাকলে নিরাপদ স্থানে আশ্রয় নিতে পারে।

তবে হামলার পর ইরান কোনো পাল্টা হামলা চালায়নি। কোনো ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছোড়া হয়নি বলেও জানিয়েছে আইডিএফ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025