বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
পতিত ফ্যাসিবাদী শক্তিকে সুযোগ দেওয়া জাতির জন্য আত্মঘাতী: জামায়াত হঠাৎ অসুস্থ জামায়াত আমির ভারতে মুসলিম হওয়ায় ত্রাণের কম্বল পেলেন না নারী, ভিডিও ভাইরাল ৫ আগস্টের পরের মামলাগুলো ফের যাচাই-বাছাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী লেগুনাচালক খায়রুলকে হত্যার নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জামায়াতের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ চাইবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু ১২ মার্চ নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪ ডিএসসিসি মেয়র পদে নির্বাচনের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ

প্রচারণাকালে অসুস্থ হয়ে পড়লেন আমির হামজা

আলোচিত ইসলামী বক্তা ও কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা নির্বাচনি প্রচারণাকালে অসুস্থ হয়ে পড়েছেন। পরে তিনি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় নির্বাচনি গণসংযোগকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।

এসময় তাকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে ইসিজিসহ জরুরি কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। চিকিৎসায় তিনি সুস্থ আছেন বলে জানান চিকিৎসক। এসময় ওই আসনের বিএনপি দলীয় প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার তাকে দেখতে হাসপাতালে যান।

কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক জানান, নির্বাচনি প্রচারণাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। পেটের পীড়াজনিত কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা দেওয়ার পর তিনি কিছুটা সুস্থ বোধ করলে দুপুরের দিকে তাকে হাসপাতাল থেকে রিলিজ করে দেওয়া হয়। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন ও বাসায় বিশ্রামে রয়েছেন।

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, পেটের পীড়ায় আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। তার ফুড পয়জনিং হয়েছে। বেশ কয়েকবার তিনি বমিও করেছেন। তবে বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025