সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
বাউফলে বিএনপি-জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত ৪০ প্রশাসন একদিকে হেলে পড়েছে, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই: ইসিকে জামায়াত ধানের শীষের সুনামি আসছে: আমীর খসরু মানবিক ও বসবাসযোগ্য শহর গঠনে সাতটি ভিত্তি তুলে ধরলো জামায়াত বিএনপির প্রতিশ্রুতি শুনলে ‌শয়তানও মিটিমিটি হাসে: ছাত্রশিবির সভাপতি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থাকবে বিএনপি: তারেক রহমান ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা প্রচারণাকালে অসুস্থ হয়ে পড়লেন আমির হামজা ১২ ফেব্রুয়ারি দেশের ভাগ্য পরিবর্তনের নির্বাচন: হাসনাত আব্দুল্লাহ ৫ আগস্টের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে ১২ তারিখ: জামায়াত আমির

সরকারে গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে: জামায়াত আমির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে ১১ দলীয় জোট সরকার গঠন করতে পারলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে এনসিপি আয়োজিত নির্বাচনী জনসভায় নাহিদ ইসলামের পক্ষে ভোট চাইতে গিয়ে তিনি এই ঘোষণা দেন।

ডা. শফিকুর রহমান বলেন, তরুণ প্রজন্ম, দেশের দায়িত্ব নিতে তৈরি হয়ে যাও। নতুন বাংলাদেশের যে বিমান, সে বিমানের ককপিটে থাকবে নাহিদ ইসলাম। আমরা থাকব প্যাসেঞ্জারের সিটে। আমরা বিশ্বাস করি নাহিদরা দেশকে সঠিক গন্তব্যে নিয়ে যাবে। বাংলাদেশের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না।

তিনি বলেন, আমি মা’র কাছে মাসির গল্প শোনাতে চাই না। আমার চাইতে নাহিদকে আপনারা ভালো চেনেন। তবে এটা বলতে চাই, ইনশাল্লাহ ইনসাফের বাংলাদেশের পক্ষে জনগণের রায় আল্লাহ’র মেহেরবানিতে যদি অর্জিত হয়, তাইলে সেই সরকারে অবশ্যই নাহিদ ইসলামকে আপনারা একজন মন্ত্রী হিসেবে দেখবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025