বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ আগস্ট মালয়েশিয়ায় কোনো ইসরাইলিকে পাওয়া গেলেই বহিষ্কার: আনোয়ার ইব্রাহিম ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ মার্কিন হামলায় ইরানে ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত ফার্মের মুরগি পার্টি নামে ফেসবুক পেজ, দেওয়া হচ্ছে নানান বার্তা একটি বিশেষ দেশকে সুবিধা দিতে স্বৈরাচার শিক্ষা ও চিকিৎসা ধ্বংস করেছিল: সংসদে প্রধানমন্ত্রী এই সংসদ যত সুন্দর চলবে, মানুষের হতাশা তত দূর হবে: বিরোধীদলীয় নেতা পবিত্র আখেরি চাহার সোম্বা ১২ আগস্ট ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ জনের মৃত্যু তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত

যুবসমাজের সিদ্ধান্তেই আসবে বাংলাদেশ ২.০: জামায়াত আমীর

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান নিজ ভেরিফায়েড ফেসবুক পোস্টে তরুণদের উদ্দেশে লিখেছেন, তারা জুলাইয়ের অগ্রসেনানী এবং তাদের অবদান ছাড়া ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখাও সম্ভব হতো না।

তিনি তরুণদের প্রতি ভালোবাসা ও গভীর সম্মান জানিয়ে বলেন, যেভাবে তারা ৩৬শে জুলাই পর্যন্ত অবিচল ছিল, তাতে তার আত্মবিশ্বাস বেড়েছে যে আগামীর বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরে আসার সব পথও তারা রুখে দেবে।

ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন আগের কোনো নির্বাচনের মতো নয়। এই নির্বাচন নির্ধারণ করে দেবে, গণতন্ত্র নাকি ফ্যাসিবাদ, সার্বভৌমত্ব নাকি আধিপত্য— কোন পথে যাবে বাংলাদেশের ভবিষ্যৎ।

তিনি তরুণদের উদ্দেশে বলেন, ষড়যন্ত্র, ফাঁদ, উসকানি কিংবা অপপ্রচার যেন তাদের ভোটাধিকার প্রয়োগে বাধা সৃষ্টি করতে না পারে। শান্ত থাকার, সতর্ক থাকার এবং লক্ষ্যে দৃঢ় থাকার আহ্বান জানান তিনি।

জামায়াত আমীর বলেন, সিস্টেম কাকতালীয়ভাবে বদলায় না। যুবসমাজ যখন সিদ্ধান্ত নেয়, পরিবর্তন তখনই আসে।

তিনি তরুণদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ১২ ফেব্রুয়ারি একটি নতুন বাংলাদেশের জন্য নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিতে হবে, সেটাই হবে প্রকৃত অর্থে বাংলাদেশ ২.০।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025