বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ আগস্ট মালয়েশিয়ায় কোনো ইসরাইলিকে পাওয়া গেলেই বহিষ্কার: আনোয়ার ইব্রাহিম ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ মার্কিন হামলায় ইরানে ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত ফার্মের মুরগি পার্টি নামে ফেসবুক পেজ, দেওয়া হচ্ছে নানান বার্তা একটি বিশেষ দেশকে সুবিধা দিতে স্বৈরাচার শিক্ষা ও চিকিৎসা ধ্বংস করেছিল: সংসদে প্রধানমন্ত্রী এই সংসদ যত সুন্দর চলবে, মানুষের হতাশা তত দূর হবে: বিরোধীদলীয় নেতা পবিত্র আখেরি চাহার সোম্বা ১২ আগস্ট ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ জনের মৃত্যু তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত

বিএনপির চেয়ারম্যানকে উন্মুক্ত মঞ্চে আলোচনার আহ্বান জামায়াত আমিরের

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে উন্মুক্ত মঞ্চে নিজ নিজ দলের নির্বাচনী ইশতেহার নিয়ে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, ‘প্রিয় সম্মানিত তারেক রহমান, বৈধতা আসে কেবল একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই। ন্যায্যতা ও জনআস্থা ছাড়া কোনো নির্বাচনী ফল জনগণের আস্থা অর্জন করতে পারে না।’

তিনি আরও বলেন, ‘জুলাই বিপ্লবের পর আমাদের তরুণদের কাছে আমাদের দায় আছে—রাজনীতি যে শালীন, শান্তিপূর্ণ ও সংঘাতমুক্ত হতে পারে, তা প্রমাণ করার। আসুন, আমরা গণমাধ্যম ও জনসম্মুখে দাঁড়িয়ে এমন এক মানদণ্ড স্থাপন করি, যা হবে সমালোচনার জন্য উন্মুক্ত, জবাবদিহিমূলক ও স্বচ্ছ ভবিষ্যৎ শাসনের ভিত্তি।’

জামায়াত আমির বলেন, ‘আপনি যেহেতু আপনার পরিকল্পনা ঘোষণা করেছেন, তাই আমি আপনাকে একটি উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানাচ্ছি—যেখানে আমরা উভয়ে আমাদের নিজ নিজ ইশতেহার জাতির সামনে উপস্থাপন করব এবং সিদ্ধান্ত নেওয়ার ভার জনগণের ওপর ছেড়ে দেব।’

পোস্টের শেষাংশে তিনি বলেন, ‘আসুন, আমরা বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায় শুরু করি—যেখানে আমরা সবাই জনগণের রায়কে সম্মান করার অঙ্গীকার করব।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025