শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

শিরোনাম :
শত নির্যাতনেও শিবিরের অগ্রযাত্রা থামানো যায়নি: শিবির সভাপতি হামলার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে ইনকিলাব মঞ্চ, জলকামান-টিয়ারগ্যাস নিক্ষেপ নির্বাচনি ইশতেহার ঘোষণা করছে বিএনপি, ফ্যামিলি কার্ডসহ ৯ প্রধান অঙ্গীকার যারা দল সামলাতে পারে না, তারা দেশ কীভাবে চালাবে: জামায়াত আমির বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ নতুন এমপিদের শপথ পড়াবেন সিইসি হাদি হত্যার তদন্ত দাবিতে যমুনার সামনে অবস্থান ইনকিলাব মঞ্চের ‘মহানন্দা নদী এখন কঙ্কাল, আমরা নদীগুলোকে জীবন্ত করে তুলবো’:জামায়াত আমির

উত্তরবঙ্গে একাধিক কৃষিপণ্য সংরক্ষণাগার গড়ে তোলা হবে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে উত্তরবঙ্গে একাধিক কৃষিপণ্য সংরক্ষণাগার গড়ে তোলা হবে বলে জানিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নওগাঁয় জামায়াতের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন অঙ্গীকার ব্যক্ত করেন।

ডা. শফিকুর রহমান বলেন, পুরো উত্তরবঙ্গকে কৃষির রাজধানী করে গড়ে তোলা হবে। উত্তরবঙ্গে একাধিক কৃষিপণ্য সংরক্ষণাগার গড়ে তোলা হবে। অবহেলা ও দুর্নীতির কারণে পর্যটন খাতে কোনো উন্নয়ন হয়নি। আমরা নওগাঁর পর্যটন নিয়েও কাজ করতে চাই।

নারীর নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে নারীদের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না, সেই পরিবেশ বাংলাদেশে তৈরি করা হবে। ছাত্রীরা মাস্টার্স পর্যন্ত রাষ্ট্রের খরচে পড়ালেখা করবে।

নিজের ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌’এক্স অ্যাকাউন্ট হ্যাক‌’ ই্স্যুতে জামায়াত আমির বলেন, যারা পরিবারতন্ত্র কায়েম করতে চায়, তারাই আইডি হ‍্যাক করে মিথ‍্যাচার করছে। ক্ষমতায় গেলে কাউকে লুণ্ঠন করতে দেয়া হবে না।

এসময় দেশের টাকা বিদেশে পাচারকারীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘পাচার হওয়া অর্থ পেটে হাত ঢুকিয়ে বের করে আনবো।’ এছাড়া মামলা বাণিজ্যের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও অঙ্গিকার ব্যক্ত করেন ডা. শফিকুর রহমান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025