বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
পতিত ফ্যাসিবাদী শক্তিকে সুযোগ দেওয়া জাতির জন্য আত্মঘাতী: জামায়াত হঠাৎ অসুস্থ জামায়াত আমির ভারতে মুসলিম হওয়ায় ত্রাণের কম্বল পেলেন না নারী, ভিডিও ভাইরাল ৫ আগস্টের পরের মামলাগুলো ফের যাচাই-বাছাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী লেগুনাচালক খায়রুলকে হত্যার নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জামায়াতের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ চাইবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু ১২ মার্চ নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪ ডিএসসিসি মেয়র পদে নির্বাচনের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা কাল, ৮ ফেব্রুয়ারি শেষ জনসভা: রিজভী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির ইশতেহার আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

রুহুল কবির রিজভী জানান, আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় হোটেলে সোনারগাঁওয়ে এ নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হবে। আগামী ৮ ফেব্রুয়ারি (রোববার) বিএনপির শেষ জনসভা অনুষ্ঠিত হবে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর ২টায় এবং প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

তিনি আরও জানান, শেষ নির্বাচনি সমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। ঢাকা ও আশপাশের প্রার্থীরা জনসভা উপস্থিত থাকবেন।

শান্তিপূর্ণ নির্বাচনের আশা ব্যক্ত করে বিএনপির এ সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ভোটাররা নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, সেটিই প্রত্যাশা।

তিনি আরও বলেন, বিএনপি সব সময় মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় গেছে। এতো নিপীড়নও বিএনপিকে দমন করতে পারেনি, দেশের মানুষ ধানের শীষকে শুধু প্রতীক নয়, আবেগ মনে করে। তা ধারণ করেই মানুষ ১২ ফেব্রুয়ারি ভোট দেবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025