বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
পতিত ফ্যাসিবাদী শক্তিকে সুযোগ দেওয়া জাতির জন্য আত্মঘাতী: জামায়াত হঠাৎ অসুস্থ জামায়াত আমির ভারতে মুসলিম হওয়ায় ত্রাণের কম্বল পেলেন না নারী, ভিডিও ভাইরাল ৫ আগস্টের পরের মামলাগুলো ফের যাচাই-বাছাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী লেগুনাচালক খায়রুলকে হত্যার নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জামায়াতের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ চাইবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু ১২ মার্চ নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪ ডিএসসিসি মেয়র পদে নির্বাচনের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ

সিরাজগঞ্জে জামায়াতের নির্বাচনী অফিসে আগুন

জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুতী বাজারে জামায়াতের নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই নির্বাচনী অফিসের বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

সদর থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শনিবার গভীর রাতে ওই নির্বাচনী অফিসে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে ওই অফিসের ভেতরে তেমন কিছু না হলেও বাইরে কিছু ক্ষতি হয়েছে। রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে জামায়াতের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে এবং এ অভিযোগের ভিত্তিতে বিশেষ তদন্ত শুরু হয়েছে।

এদিকে জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, ওই বাজারে একটি টিনের তৈরি মার্কেটে দাঁড়িপাল্লা প্রতিকের নির্বাচনী অফিস খোলা হয়েছে। এ অফিসে শনিবার রাতের আঁধারে দুর্বৃত্তরা খড়কুটো স্তূপ করে সেখানে পেট্রোল আগুন দেওয়া হয়েছে। এ আগুনে ঘরের চাল ও বেড়া পুড়ে যায়। বিষয়টি রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, পুুলিশ সুপার ও ওসিকে লিখিতভাবে জানানো হয়েছে। সিরাজগঞ্জ-২ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী জাহিদুল ইসলামসহ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন খান বলেন, হোয়াটসঅ্যাপে এ বিষয়ে অভিযোগ পাওয়ার সাথে সাথেই আচরণবিধি ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) ঘটনাস্থলে পাঠানো হয়। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে একটি রিপোর্ট দিয়েছেন। এ নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মহোদয়ের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025