বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
পতিত ফ্যাসিবাদী শক্তিকে সুযোগ দেওয়া জাতির জন্য আত্মঘাতী: জামায়াত হঠাৎ অসুস্থ জামায়াত আমির ভারতে মুসলিম হওয়ায় ত্রাণের কম্বল পেলেন না নারী, ভিডিও ভাইরাল ৫ আগস্টের পরের মামলাগুলো ফের যাচাই-বাছাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী লেগুনাচালক খায়রুলকে হত্যার নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জামায়াতের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ চাইবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু ১২ মার্চ নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪ ডিএসসিসি মেয়র পদে নির্বাচনের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ

ধানের শীষ জিতলে উন্নয়নের ধারাবাহিকতা থাকবে: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধানের শীষ প্রতীক যতবারই জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই দেশ ও জনগণের কল্যাণে কাজ করেছে। অতীতের মতো ভবিষ্যতেও বগুড়াসহ সারাদেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষের জয় নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের মোকামতলা বাসস্ট্যান্ডে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রায় দুই দশক পর নিজ জেলায় ফিরে এটিই ছিল সাধারণ মানুষের উপস্থিতিতে তার অন্যতম বড় পথসভা।

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের চাঙ্গা করতে তারেক রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করুন বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি। আমরা অতীতেও আপনাদের এলাকার উন্নয়নে কাজ করেছি, আগামীতেও সেই ধারা অব্যাহত রাখতে চাই।

পথসভায় বগুড়া-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মীর শাহে আলম বক্তব্য দেন।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে এদিন দুপুর থেকেই উৎসবের আমেজ বিরাজ করছিল উত্তরবঙ্গের এই জনপদে। তাকে এক নজর দেখার জন্য মহাস্থান থেকে রহবল দোসীমানা পর্যন্ত সড়কের দুই পাশে ভিড় করেন অন্তত অর্ধলাখ নেতাকর্মী ও সাধারণ মানুষ। মানুষের ভিড়ে পুরো মোকামতলা এলাকা জনসমুদ্রে পরিণত হয়। তীব্র ভিড় সামলাতে হিমশিম খেতে হয় স্থানীয় প্রশাসন ও দলীয় কর্মীদের।

মহাস্থানগড় জিয়ারত শেষে রংপুরের পথে যাওয়ার সময় তিনি এই পথসভায় অংশ নেন। এসময় তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান ও সংহতি প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025