রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

শিরোনাম :

ভোটারদের আস্থা ফেরাতে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক নির্বাচন করতে হবে: আযাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার-০২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, ভোটারদের আস্থা ফেরাতে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক নির্বাচন করতে হবে।

সোমবার (২৬ জানুয়ারি) কুতুবদিয়া উপজেলা কৈয়ারবিল ইউনিয়ন তৃণমূল কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিগত সময়ের নির্বাচনগুলোতে ভোটাধিকার প্রয়োগে বাধা, প্রশাসনিক পক্ষপাতিত্ব এবং ভয়ভীতির কারণে সাধারণ মানুষের মধ্যে গভীর অনাস্থা সৃষ্টি হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হলে নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।

ড. হামিদ আযাদ আরও বলেন, কেউ কেউ বর্তমানে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তিনি বলেন, গোটা দেশবাসী আজকে বিপুল উৎসাহ আকাঙ্ক্ষা নিয়ে নির্বাচনের জন্য মুখিয়ে আছে। এমতাবস্থায় নির্বাচন বানচাল হলে গণতন্ত্রের যে ধারা সৃষ্টি হয়েছে তা নিশ্চিতভাবে ব্যাহত হবে। সুতরাং কেউ নির্বাচন বাধাগ্রস্ত করলে জনগণ তা প্রতিহত করবে। সাথে সাথে ড. হামিদ আযাদ সকল রাজনৈতিক দল, স্টেকহোল্ডার, অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে সজাগ থাকার আহ্বান জানান।

উক্ত পথ সভায় কৈয়ারবিল ইউনিয়ন সেক্রেটারি মো. রমিজ এর সঞ্চালনায় এবং মো. ওসমান এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা আমির আ স ম শাহরিয়ার চৌধুরী সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025