বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
পতিত ফ্যাসিবাদী শক্তিকে সুযোগ দেওয়া জাতির জন্য আত্মঘাতী: জামায়াত হঠাৎ অসুস্থ জামায়াত আমির ভারতে মুসলিম হওয়ায় ত্রাণের কম্বল পেলেন না নারী, ভিডিও ভাইরাল ৫ আগস্টের পরের মামলাগুলো ফের যাচাই-বাছাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী লেগুনাচালক খায়রুলকে হত্যার নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জামায়াতের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ চাইবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু ১২ মার্চ নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪ ডিএসসিসি মেয়র পদে নির্বাচনের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ

দাঁড়িপাল্লা প্রতীকে আগুন মানে মানুষের কলিজায় আগুন:নুরুল ইসলাম বুলবুল

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের প্রার্থী নুরুল ইসলাম বুলবুল বলেছেন, ‘দাঁড়িপাল্লা প্রতীকে আগুন দেওয়া মানে চাঁপাইনবাবগঞ্জের মানুষের কলিজায় আগুন দেওয়া।’

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফিল্টের হাট কারবালা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত জামায়াতে ইসলামীর নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমাদের প্রতীকের ব্যানার পুড়িয়ে দেওয়া হচ্ছে। এই প্রতীক খুলে ফেলা মানে জনসাধারণের অনুভূতিতে সরাসরি আঘাত। যারা অবৈধভাবে বালুমহল দখল করেছে, তারা এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার দাবি করেন।

চাঁপাইনবাবগঞ্জের জনগণ ব্যালেটের মাধ্যমের জবাব দেবে। কোনো ষড়যন্ত্র এ জেলার মানুষ মেনে নেবে না।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন চায়। এ জন্য প্রশাসনের প্রতি নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

জনসভায় সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ আবদুল আলীমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে ইসলামীর আমির আবু জার গিফারি, সাবেক সংসদ সদস্য লতিফুর রহমানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025