সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় ১১ দলের বিক্ষোভ ইরানের অবশিষ্ট সব শেষ করে দেয়ার হুমকি দিলেন ট্রাম্প হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ইরানের সহযোগিতা চাইলো বাংলাদেশ ইরাকের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন নিজার আমেদি কিংবদন্তী গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন রাজধানীতে আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে জামায়াতের খাদ্য-বস্ত্র বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা কমিটির বৈঠক অনুষ্ঠিত আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি, সংস্কার প্রতিষ্ঠিত হবেই : নাহিদ ইসলাম কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী সব জায়গায় নিজেদের লোক বসিয়ে ‘ক্যু’ শুরু করেছে বিএনপি:জামায়াত আমির

রুমিন ফারহানার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ, ব্যবস্থা নিতে চিঠি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের পাশাপাশি ‌‘মব’ সৃষ্টির অভিযোগ করা হয়েছে। সহকারী রিটার্নিং অফিসার ও সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবুবকর সরকার স্বাক্ষরিত এক চিঠিতে এক অভিযোগ আনা হয়।

নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং সিনিয়র সিভিল জজ আশরাফুল ইসলামের কাছে শনিবার (১৭ জানুয়ারি) এ চিঠি পাঠিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।

চিঠিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর একটি লিঙ্ক উল্লেখ করা হয়।

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরাইলের ইউএনও আবু বক্কর সরকার চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন।

চিঠিতে অভিযোগ করা হয়, শনিবার সরাইল উপজেলার ইসলামাবাদ গ্রামে পেন্ডেল করে বিশাল জনসমাবেশের আয়োজন করেন রুমিন ফারহানা, যা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন। তাৎক্ষণিকভাবে সমাবেশ ভেঙে দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জুয়েল মিয়া নামে একজনকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় রুমিন ফারহানা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে আক্রমণাত্মকভাবে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন এবং আঙুল উঁচিয়ে বারবার হুমকি প্রদর্শন করেন।

চিঠিতে আরও অভিযোগ করা হয়, এ সময় রুমিন ফারহানার সঙ্গে থাকা জুয়েল মিয়াসহ মারমুখী আচরণ করেন। এতে মব সৃষ্টি করে বিচারিক কাজে বাধা এবং কর্তব্যরত ম্যাজিস্ট্রেটকে হুমকি প্রদান করেন, যা নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025