সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় ১১ দলের বিক্ষোভ ইরানের অবশিষ্ট সব শেষ করে দেয়ার হুমকি দিলেন ট্রাম্প হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ইরানের সহযোগিতা চাইলো বাংলাদেশ ইরাকের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন নিজার আমেদি কিংবদন্তী গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন রাজধানীতে আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে জামায়াতের খাদ্য-বস্ত্র বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা কমিটির বৈঠক অনুষ্ঠিত আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি, সংস্কার প্রতিষ্ঠিত হবেই : নাহিদ ইসলাম কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী সব জায়গায় নিজেদের লোক বসিয়ে ‘ক্যু’ শুরু করেছে বিএনপি:জামায়াত আমির

উত্তরায় অগ্নিকাণ্ড ,একই আঙিনায় ৩ কবর: কান্নায় ভারী ঈশ্বরগঞ্জের দড়িপাঁচাশি গ্রাম

রাজধানীর উত্তরায় একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের একই পরিবারের তিন সদস্যের করুণ মৃত্যু হয়েছে। এই হৃদয়বিদারক ঘটনায় নিহতদের গ্রাম উপজেলার সদর ইউনিয়নের দড়িপাঁচাশিতে নেমে এসেছে শোকের ছায়া।

নিহতরা হলেন— দড়িপাঁচাশি গ্রামের বাসিন্দা হারিস উদ্দিন (৫০), তার ছেলে ও উত্তরার একটি কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির ছাত্র রাহাব চৌধুরী (১৭) ও হারিস উদ্দিনের ভাতিজি ও মাদ্রাসা শিক্ষার্থী রোদেলা (১৪)।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত হারিস উদ্দিন দীর্ঘ ৩০ বছর ধরে সপরিবারে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের জমজম টাওয়ার সংলগ্ন একটি সাততলা ভবনের ৫ তলায় ভাড়া থাকতেন। সেখানে তিনি দীর্ঘদিন ধরে ফলের ব্যবসা করে আসছিলেন। অগ্নিকাণ্ডের সময় তারা ওই ভবনেই আটকা পড়ে মৃত্যুবরণ করেন।

বৃহস্পতিবার তিনজনের মৃত্যুর সংবাদ ঈশ্বরগঞ্জে পৌঁছালে পুরো এলাকায় এক বিষাদময় পরিস্থিতির সৃষ্টি হয়। সরেজমিনে দেখা গেছে, নিহতের বাড়িতে স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠছে। স্থানীয় মসজিদের আঙিনায় একই সাথে তিনটি কবর খনন করা হয়, যা দেখে উপস্থিত কেউই চোখের পানি ধরে রাখতে পারেনি।

নিহতদের স্বজনরা জানান, হারিস উদ্দিন কর্মঠ ও সজ্জন ব্যক্তি ছিলেন। ছেলের পড়াশোনা আর সুন্দর ভবিষ্যতের আশায় তিনি শহরে থেকেও শেকড়ের টানে নিয়মিত বাড়িতে যোগাযোগ রাখতেন। এভাবে পুরো পরিবারটি শেষ হয়ে যাবে তা কেউ কল্পনাও করতে পারেনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025