বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
পতিত ফ্যাসিবাদী শক্তিকে সুযোগ দেওয়া জাতির জন্য আত্মঘাতী: জামায়াত হঠাৎ অসুস্থ জামায়াত আমির ভারতে মুসলিম হওয়ায় ত্রাণের কম্বল পেলেন না নারী, ভিডিও ভাইরাল ৫ আগস্টের পরের মামলাগুলো ফের যাচাই-বাছাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী লেগুনাচালক খায়রুলকে হত্যার নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জামায়াতের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ চাইবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু ১২ মার্চ নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪ ডিএসসিসি মেয়র পদে নির্বাচনের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে বিপর্যয় ডেকে আনবে: কাতার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাত শুরু হলে তা পুরো মধ্যপ্রাচ্য ও তার বাইরেও মারাত্মক বিপর্যয় ডেকে আনবে বলে সতর্ক করেছে কাতার। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে কঠোর অভিযানের প্রেক্ষাপটে ওয়াশিংটন হামলার হুমকি দেওয়ার পর মঙ্গলবার (১৩ জানুয়ারি) এ উদ্বেগ প্রকাশ করে দোহা।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি রাজধানী দোহায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো ধরনের সামরিক উত্তেজনা সৃষ্টি হলে তা শুধু সংশ্লিষ্ট দেশগুলোর জন্য নয়, বরং পুরো অঞ্চল ও এর বাইরেও ভয়াবহ প্রভাব ফেলবে।

তিনি বলেন, আমরা জানি, যেকোনো ধরনের উত্তেজনা এই অঞ্চল ও এর বাইরেও বিপর্যয়কর ফল বয়ে আনবে। সে কারণেই আমরা যতটা সম্ভব এমন পরিস্থিতি এড়িয়ে যেতে চাই।

কাতারের এই বক্তব্য এমন এক সময় এলো, যখন ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে তেহরানের কঠোর পদক্ষেপের জেরে যুক্তরাষ্ট্র সামরিক হামলার হুমকি দিয়েছে। এই প্রেক্ষাপটে উপসাগরীয় অঞ্চলজুড়ে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও গভীর হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: এএফপি

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025