বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
পতিত ফ্যাসিবাদী শক্তিকে সুযোগ দেওয়া জাতির জন্য আত্মঘাতী: জামায়াত হঠাৎ অসুস্থ জামায়াত আমির ভারতে মুসলিম হওয়ায় ত্রাণের কম্বল পেলেন না নারী, ভিডিও ভাইরাল ৫ আগস্টের পরের মামলাগুলো ফের যাচাই-বাছাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী লেগুনাচালক খায়রুলকে হত্যার নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জামায়াতের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ চাইবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু ১২ মার্চ নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪ ডিএসসিসি মেয়র পদে নির্বাচনের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ

আমি এখনও আমার দেশের বৈধ প্রেসিডেন্ট : আদালতে মাদুরো

নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের আদালতে মাদক-সন্ত্রাসবাদ মামলায় নিজেকে নির্দোষ দাবি করে বিচারককে বলেছেন, ‘আমি এখনও আমার দেশের বৈধ প্রেসিডেন্ট। আমাকে ধরে নিয়ে আসা হয়েছে।’

মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসও আদালতে মাদক সম্পর্কিত অভিযোগ থেকে নিজেকে নির্দোষ দাবি করেছেন।

সোমবার (৫ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ম্যানহাটনের আদালতে তাদের হাজির করা হয়।

আদালতে মাদুরো বলেন, ‘আমি একজন নির্দোষ এবং সজ্জন ব্যক্তি। আমি এখনও আমার দেশের সাংবিধানিক প্রেসিডেন্ট।’

শুনানি নিয়ে আদালত আগামী ১৭ মার্চ মাদুরোর পরবর্তী হাজিরার দিন ধার্য করেন। বিচারক অ্যালভিন হেলারস্টাইন এ নির্দেশ দিয়েছেন।

এর আগে গত শনিবার মার্কিন বাহিনীর এক ঝটিকা অভিযানে মাদুরোকে ভেনেজুয়েলা থেকে অপহরণ করে নিউইয়র্কে নিয়ে আসা হয়। ওই অভিযানে ভেনেজুয়েলার বিভিন্ন স্থানে বড় ধরনের সামরিক হামলাও চালানো হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025