সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় ১১ দলের বিক্ষোভ ইরানের অবশিষ্ট সব শেষ করে দেয়ার হুমকি দিলেন ট্রাম্প হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ইরানের সহযোগিতা চাইলো বাংলাদেশ ইরাকের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন নিজার আমেদি কিংবদন্তী গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন রাজধানীতে আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে জামায়াতের খাদ্য-বস্ত্র বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা কমিটির বৈঠক অনুষ্ঠিত আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি, সংস্কার প্রতিষ্ঠিত হবেই : নাহিদ ইসলাম কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী সব জায়গায় নিজেদের লোক বসিয়ে ‘ক্যু’ শুরু করেছে বিএনপি:জামায়াত আমির

টাঙ্গাইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহত

টাঙ্গাইলের সখীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।

সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বহুরিয়া ইউনিয়নের বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার কালিদাস পানাউল্লাহ পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আবির হোসের (১৬), কালিদাস বল্লাচালা গ্রামের মাইন উদ্দিনের ছেলে লিখন (১৬) এবং কালিদাস ফুলঝুড়ি পাড়া গ্রামের আব্দুর রউফের ছেলে সাব্বির আহমেদ (১৯)।

নিহতের মধ্যে আবির হোসের ও লিখন কালিদাস কলতান বিদ্যানিকেতনের ৯ম শ্রেণির এবং সাব্বির স্থানীয় কলেজের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, বিকেলে দুই বন্ধু আবির ও লিখন মোটরসাইকেলযোগে বেড়াতে বের হন। তারা উপজেলার বহুরিয়া ইউনিয়নের বেলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি বেপরোয়া গতির মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন দুই মোটরসাইকেলের আরোহী তিন শিক্ষার্থী।

আহতদের প্রথমে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক আবিরকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল ও ঢাকা নেওয়ার পথে সন্ধ্যায় লিখন ও রাত ৯টা দিকে সাব্বির আহমেদ মারা যান। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

নিহত আবিরের নানা এছাক মিয়া, কলতান বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম এবং সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025