রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ১০ কোরআনে হাফেজদের নেতৃত্বের আসনে দেখতে চাই: জামায়াত আমির সৌদি আরবগামী ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার যাত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম-বর্ণের কারণে বৈষম্য নয়, সমঅধিকার নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির শ্রমিক আন্দোলনকে অধিকারভিত্তিক ধারায় এগিয়ে নিতে হবে: গোলাম পরওয়ার এআই যুগের চাহিদা মেটাতে কারিগরি শিক্ষায় জোর দিচ্ছে বাংলাদেশ : শিক্ষামন্ত্রী সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ পাকিস্তানে স্কুল ভবন ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২১ সিজদায় নবীজির (সা.) অনন্য ২ দোয়া

ওসমান হাদির মৃত্যু: শাহবাগে ছাত্র-জনতার ঢল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানাতে শাহবাগ মোড়ে ছাত্র-জনতার ঢল নেমেছে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে একে একে যোগ দিচ্ছেন ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১১টা থেকে শাহবাগ মোড়ে আসতে থাকেন ছাত্র-জনতা।

সরেজমিনে দেখা যায়, শাহবাগ মোড় অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কিছুক্ষণ পর পর খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজির হচ্ছেন তারা। আগুন জ্বালিয়েও বিক্ষোভ করতে দেখা গেছে অনেককে।

এসময় ‌‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘লীগ ধর, জেলে ভর’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামদান বলেন, হাদি ভাই বাংলাদেশপন্থি মানুষ। তার মধ্যে দেশপ্রেম আছে। তার এই অকালে চলে যাওয়া আমরা মেনে নিতে পারছি না। আমরা খুনিদের বিচার চাই ।

প্রতিবেদন লেখা পর্যন্ত শাহবাগ মোড়ে খণ্ড খণ্ড মিছিল আসতে দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025