বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

শিরোনাম :
নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু সিরাজগঞ্জে আমির হামজা এমপির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সংরক্ষিত নারী আসনে ৫৩ প্রার্থীর মনোনয়নপত্র পেয়েছে ইসি চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী সরকারের সঙ্গে কি এস আলম গ্রুপের সমঝোতা হয়েছে: অর্থমন্ত্রীকে হাসনাত সরকার ৫২ দিনে ৪৪ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ নিয়েছে: সংসদে রুমিন ফারহানা প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াবের বৈঠক

এই জাতি কোনো গুলিকে পরোয়া করবে না: জামায়াত আমির

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণ ও হত্যাচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। তিনি সতর্ক করে বলেছেন, কেউ যদি দেশে আবার নতুন করে ফ্যাসিজম বা সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান, তাহলে খুব দেরি হবে না—জনগণের কাছ থেকে যথাযথ জবাব পেয়ে যাবেন।

চিকিৎসক, আহত হাদির ভাই ও বোনের সঙ্গে কথা হয়েছে জানিয়ে জামায়াত আমির বলেন, হাদির অবস্থা অত্যন্ত সংকটজনক। এই ঘটনায় আমরা স্তম্ভিত, বিস্মিত এবং ক্ষুব্ধ। যে কাপুরুষরা এই ঘটনা ঘটিয়েছে—আমরা তাদের তীব্র নিন্দা জানাই। অবিলম্বে কাপুরুষদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। একটা মেসেজ ভেরি ক্লিয়ার (খুব স্পষ্ট)—এই জাতি কোনো গুলিকে পরোয়া করবে না। ইনশাআল্লাহ আমরা কোনো গুলির তোয়াক্কাও করি না।

গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে দেখতে শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।

হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, এই সমস্ত হত্যাচেষ্টা যারা চালিয়েছে, গুলি যারা চালিয়েছে—তাদের অবিলম্বে খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। সরকারের কাছে এই আহ্বান জানাচ্ছি। সরকারের কোনো ধরনের ঢিলামি বরদাস্ত করা হবে না। সরকার যেন এই ব্যাপারে তৎপর থেকে নিজেদের দায়িত্ব পালন করেন সেটা আমরা দেখতে চাই।

তিনি বলেন, জনগণ সব ষড়যন্ত্র রুখে দেবে। কাউকে এই ধরনের নোংরামি করার সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশের মাটি কারও বাপ-দাদার জমিদারি নয়—এটা ১৮ কোটি মানুষের সম্পদ।

আহত হাদির সুস্থতা কামনা করে জামায়াত আমির বলেন, আমরা ওসমান শরিফ হাদির সুস্থতা কামনা করছি। সে যেন ফিরে এসে মুক্তির লড়াইয়ে আবার রাজপথে আমাদের সঙ্গে শরিক হতে পারে—এমন কামনা করছি আল্লাহতালার দরবারে।

হাদির বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে ডা. শফিকুর রহমান বলেন, তার অবস্থা খুবই ক্রিটিক্যাল। সে এখন জীবন-মৃত্যুর মাঝখানে আছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025