বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

শিরোনাম :
অতিদ্রুত ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেয়া হবে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু সংরক্ষিত নারী আসন- জামায়াত জোটের ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা, স্থগিত ১ নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু সিরাজগঞ্জে আমির হামজা এমপির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সংরক্ষিত নারী আসনে ৫৩ প্রার্থীর মনোনয়নপত্র পেয়েছে ইসি চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

নিজের পোস্টার নিজেই অপসারণ করলেন শিশির মনির

নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা জারির পর সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শিশির মনির তার নির্বাচনি এলাকায় স্থাপিত সব ধরনের ব্যানার, পোস্টার, ফেস্টুনসহ অন্যান্য প্রচারসামগ্রী সরিয়ে ফেলেছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে দিরাই পৌরসভা পয়েন্টে নিজের পোস্টার নিজেই অপসারণ করেছেন দাঁড়ি পাল্লার এই প্রার্থী।

খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। এসময় নির্বাচন কমিশনার ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনে অংশ নেওয়া সম্ভাব্য প্রার্থীদের নিজ খরচে সব ধরনের আগাম প্রচারসামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দেন।

সেই প্রজ্ঞাপনের আলোকে শুক্রবার সকালে জামায়াতের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শিশির মনির দিরাই পয়েন্টে তার নির্বাচনি পোস্টার নিজের হাতে খুলে অপসারণ করেন। তিনি জানান, এই দুই উপজেলার বিভিন্ন স্থানে ঝুলানো প্রচারসামগ্রী আজকের দিনের মধ্যেই খুলে ফেলা হবে।

শিশির মনির বলেন, গতকাল নির্বাচনি তফসিল ঘোষণা হয়েছে। সেখানে বলা হয়েছে ৪৮ ঘণ্টার মধ্যে সব ধরনের পোস্টার ব্যানার সরিয়ে ফেলতে বলা হয়েছে।

তিনি বলেন, যেহেতু রাষ্ট্রে নতুন আইন জারি হয়েছে, নতুনভাবে বাংলাদেশে নির্বাচন হবে, সেই জন্য আমাদের পোস্টার আমরা নিজেরাই অপসারণ করছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025