বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

শিরোনাম :
অতিদ্রুত ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেয়া হবে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু সংরক্ষিত নারী আসন- জামায়াত জোটের ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা, স্থগিত ১ নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু সিরাজগঞ্জে আমির হামজা এমপির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সংরক্ষিত নারী আসনে ৫৩ প্রার্থীর মনোনয়নপত্র পেয়েছে ইসি চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

তফসিলকে স্বাগত জানিয়ে রাজধানীতে জামায়াতের স্বাগত মিছিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে রাজধানীতে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইট থেকে এ মিছিল বের করা হয়। মিছিলে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মী অংশ নেন।

মিছিল পরবর্তী পথসভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের মাধ্যমে প্রশাসনকে নিরপেক্ষতার দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায়কে কোনোভাবেই বিতর্কিত করা যাবে না।

সব রাজনৈতিক দলকে গণতন্ত্র উত্তরণের লক্ষ্যে প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানিয়ে ড. হেলাল উদ্দিন বলেন, ফ্যাসিবাদমুক্ত করতে যেভাবে গণতন্ত্রকামী সব শক্তি ঐক্যবদ্ধ ছিলো একইভাবে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠায় আগামী জাতীয় নির্বাচনে যেকোনো বাধা, ষড়যন্ত্র, চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে।

ড. হেলাল আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্রের জন্য যতটা জরুরি এবং গুরুত্বপূর্ণ, ফ্যাসিবাদের পথ চিরতরে বন্ধ করতে জুলাই সনদের স্বীকৃতির জন্য গণভোট ততটাই জরুরি এবং গুরুত্বপূর্ণ। তাই জাতীয় নির্বাচনের মতোই গুরুত্ব দিয়ে জুলাই সনদের স্বীকৃতির জন্য গণভোটে “হ্যাঁ’’ ভোট দিতে হবে। ‘হ্যাঁ’ প্রস্তাবকে জয়যুক্ত করতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান। এসময় তিনি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অর্থবহ করতে অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি প্রশাসনকে সর্বোচ্চ ভূমিকা পালনের আহ্বান জানান।

আনন্দ মিছিলে অন্যদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ শামছুর রহমান, মহানগরীর কর্মপরিষদ সদস্য ও পল্টন থানা আমির শাহীন আহমেদ খান, মহানগরীর কর্মপরিষদ সদস্য ও শাহজাহানপুর পূর্ব থানা আমির মুহাম্মদ শরিফুল ইসলাম, শাহজাহানপুর পশ্চিম থানা আমির মো. সরোয়ার হোসেন, মতিঝিল পূর্ব থানা আমির মো. নুর উদ্দিনসহ ঢাকা মহানগরী দক্ষিণের বিভিন্ন থানা জামায়াতের আমির-সেক্রেটারি ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025