বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

শিরোনাম :
অতিদ্রুত ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেয়া হবে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু সংরক্ষিত নারী আসন- জামায়াত জোটের ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা, স্থগিত ১ নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু সিরাজগঞ্জে আমির হামজা এমপির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সংরক্ষিত নারী আসনে ৫৩ প্রার্থীর মনোনয়নপত্র পেয়েছে ইসি চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

সন্ত্রাসের বিরুদ্ধে তরুণ প্রজন্ম রুখে দাঁড়াবে: শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, যারা সন্ত্রাস করবে, যারা নিজেদের দলের নমিনেশন না পেয়ে নিজেদের কর্মীকে হত্যা করে, যারা চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, লুটপাট করে এ প্রজন্ম তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ফটিকছড়ি-ভূজপুর উন্নয়ন ফোরামের আয়োজনে ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে ছাত্র যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিবির সভাপতি বলেন, ফটিকছড়ি আসনের জামায়াতের প্রার্থী নুরুল আমিন আজ যে আশ্বাস দিয়েছেন তা যদি নির্বাচিত হয়ে বাস্তবায়ন করতে না পারে তাহলে আমরাই তার প্রত্যাশাকে প্রত্যাখ্যান করবো। এজন্য আমরা চাই আগামী দিনে যারা এ রাষ্ট্র পরিচালনা করবে তারা জনগণের কাছে ওয়াদাবদ্ধ থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, নির্বাচিত হলে ফটিকছড়িতে ১৭টি কাজ অগ্রাধিকারভিত্তিকে করা হবে। এর মধ্যে রয়েছে- ফটিকছড়ি ও ভূজপুরে দুটি আধুনিক স্টেডিয়াম নির্মাণ, উত্তর-দক্ষিণে দুটি ফায়ার স্টেশন স্থাপন, নতুন হাসপাতাল নির্মাণ, শিক্ষা উন্নয়ন, প্রায় এক হাজার কিলোমিটার সড়ক-সেতু উন্নয়ন, নতুন পল্লী বিদ্যুৎ উপকেন্দ্র ও গ্যাস সরবরাহ সম্প্রসারণ।

এছাড়া ২১টি বাজার আধুনিকায়ন, প্রবাসী সেবা কেন্দ্র, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বৃদ্ধি, শিল্পাঞ্চল স্থাপন, পর্যটন উন্নয়ন, চা-বাগান শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও কৃষিপণ্যের কোল্ড স্টোরেজ নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি

বিশেষ অতিথির বক্তব্যে চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, নির্বাচনি তফসিল ঘোষণার মাধ্যমে বহু প্রতীক্ষিত নির্বাচন সামনে এসেছে। দেশের প্রবাসী ভোটারদের শুভেচ্ছা জানাই। ২০০৮ থেকে শুরু হওয়া আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আমরা তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।

তিনি বিভিন্ন সময়ের রাজনৈতিক দমন-পীড়নের কথা উল্লেখ করে বলেন, দেশের গণমানুষের পক্ষে কাজ করছে জামায়াতে ইসলামীর তরুণ কর্মীরা। জনগণের ক্ষমতা প্রতিষ্ঠায় পরিবর্তনের পক্ষে ভোট দিতে হবে।

বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব (অব) গোলাম হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে দেন, ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগরী উত্তরের সভাপতি তানজির হোসেন জুয়েল, দক্ষিণের সভাপতি মাইনুল ইসলাম মামুন, চবি শাখা শিবিরের সভাপতি মোহাম্মদ আলি। উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি শওকত হোসেন, উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার।

উত্তর জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি এজাহারুল ইসলাম ও উপজেলা জামায়াতের সেক্রেটারি ইউসূফ বিন সিরাজের যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য দেন, উপজেলা আমির নাজিম উদ্দিন ইমু, ভূজপুর শাখার আমির অধ্যাপক জাহাঙ্গীর আলম, সাবেক আমির মাস্টার নাজিম উদ্দিন সিকদার, নায়েবে আমির অ্যাডভোকেট ইমলামইল গনি, অ্যাডভোকেট আলমগীর মুহাম্মদ ইউনূস, আব্দুর রহিম, রেজাউল করিম, সাইরান কাদের।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ছাত্রশিবির সভাপতি নাঈম উদ্দিন আমিরী, শ্রমিক নেতা গাজী বেলাল উদ্দিন, যুব নেতা নবীর হোসেন মাসুদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025