শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

শিরোনাম :
ঠাকুরগাঁও উপ-নির্বাচনে অনিয়মের অভিযোগ জামায়াতের, ইসির পদক্ষেপ দাবি তাহসিফের সঙ্গে কী ঘটেছিল, জাতির সামনে স্পষ্ট করার দাবি নাহিদের মাতারবাড়ি নিয়ে সার্বভৌমত্ব বিসর্জন মেনে নেওয়ার কোনো সুযোগ নেই: জামায়াত আমির গাজীপুরে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ একই পরিবারের পাঁচজন ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শেষ, গণনা শুরু প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সমঝোতা, ২ অনুদান চুক্তি ও অভিপ্রায়পত্র সই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আজ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত বিরোধীদলকে বাদ দিয়ে সংবিধান সংশোধনের চেষ্টা ফ্যাসিবাদের লক্ষণ: দিলারা চৌধুরী উপ-নির্বাচনে ইসির পরীক্ষা হবে, ব্যর্থ হলে আন্দোলন: ১১ দলীয় ঐক্য

আবারও বলছি নির্বাচনের রোডম্যাপ দেওয়া হয়েছে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আমরা আবারও বলছি নির্বাচনের রোডম্যাপ কিন্তু দেওয়া হয়েছে। বিএনপি হয়তো বা নির্দিষ্ট ডেট চাচ্ছে।

তিনি বলেন, আমরা কিন্তু বলে দিয়েছি, অন্তর্বর্তী সরকার বারবার বলেছে, সব রাজনৈতিক দল যদি মনে করে কম সংস্কার করে দেশ নির্বাচনের দিকে ধাবিত হবে তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। আর রাজনৈতিক দলগুলো যদি আরও সংস্কার করে পরে নির্বাচন করতে চান সেক্ষেত্রে আরও তিন মাস দেরি হতে পারে। এরপর এপ্রিল থেকে কালবৈশাখী ঝড় ও বর্ষা শুরু হয় সেই সময়টা নির্বাচনের জন্য উপযুক্ত সময় না।শনিবার (১ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।একজন গণমাধ্যমকর্মী শনিবার বিএনপির এক নেতার বরাত দিয়ে বলেন, ওই নেতা চলতি মাসের মধ্যে সরকারের কাছে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি করেছেন, এ প্রশ্নের জবাবে তিনি ডিসেম্বর অথবা মার্চের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025