বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
ড্রাম ভর্তি ডিজেলে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: নাছির এ বছরেই ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে: প্রধানমন্ত্রী ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন অতিদ্রুত ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেয়া হবে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু সংরক্ষিত নারী আসন- জামায়াত জোটের ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা, স্থগিত ১ নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু

জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফিরিয়ে আনা হবে: প্রেস সচিব

জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত। যাদের হাতে শহীদের রক্ত লেগে আছে, তাদের সবাইকে দেশের মাটিতে ফিরিয়ে আনা হবে। শহীদদের কাছে এটা আমাদের দায়। এমন মন্তব্য করেছেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার সকালে মাগুরা সরকারি বালক বিদ্যালয় মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, ‘যারা জুলাই হত্যাকাণ্ডে জড়িত, তাদের বিচারের মুখোমুখি করা হবে। ভারতের কাছে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফিরিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে। আমরা চাই, যারা হত্যার সঙ্গে জড়িত।

যাদের হাতে এই হত্যাকাণ্ডের রক্ত লেগে আছে, তাদের সবাইকে দেশের মাটিতে ফিরিয়ে আনবো। শহীদদের কাছে এটা আমাদের দায়। ‘প্রেস সচিব আরও বলেন, নির্বাচনের আগে ৭০ দিনের মতো সময় আছে। এই ৭০ সময়ের মধ্যে তাদের ফিরিয়ে আনা সম্ভব হবে কি না জানি না, তবে চেষ্টা থাকবে।

নির্বাচনের পর যারা ক্ষমতায় আসবে তারাও ফিরিয়ে আনার চেষ্টা করবে।শফিকুল আলম বলেন, ১৫ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন হবে। কেউ নির্বাচন নষ্ট করতে পারবে না। সরকার চাচ্ছে, বিদেশি বন্ধু রাষ্ট্ররাও চাচ্ছে নির্বাচন হোক।

তিনি আরো বলেন, খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন।

আশা করবো, তিনি সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসবেন। তার উপস্থিতি খুবই প্রয়োজন।সাংবাদিকের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ‘জাতীয় পার্টি স্বৈরাচারের দোসর। যদিও তাদেরকে নিষিদ্ধ করা হয়নি। তারা নির্বাচন করতে চাইলে সেটা তাদের ইচ্ছা। আমরা সব সময় বলবো, ইতিহাস বলবে, জাতীয় পার্টি স্বৈরাচারের সবচেয়ে বড় দোসর ছিল। ‘

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025