বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
ফের সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের এলাকা ছাড়ার নির্দেশ কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও দুজন বিমানের দাম্মামগামী ফ্লাইট চলাচল শুরু, ২৫ অক্টোবর থেকে রিয়াদের ফ্লাইট বৃহস্পতিবার মোংলা বন্দর যাচ্ছেন প্রধানমন্ত্রী তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই পরিবারসহ বান্দারবন যাওয়ার পথে মাইক্রোবাস দুর্ঘটনা, প্রাণ গেল মা-মেয়ের গণভোটে জনগণের রায়কে প্রত্যাখ্যান করার অর্থই জুলাইকে ধারণ না করা: গোলাম পরওয়ার দুই দলের মধ্যে সমঝোতা, সেই দুই দল হলো বিএনপি-আওয়ামী লীগ: সাদিক কায়েম বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শহরে শহরে ‘কারফিউ’ জারি অস্ট্রেলিয়ায় নারী এমপিকে গাড়িচাপা, বিচ্ছিন্ন এক পা

যারা নিজেদের জন্য রাজনীতি করে তারা পালিয়ে যায়: মঈন খান

যারা নিজেদের জন্য রাজনীতি করে তারা পালিয়ে যায় এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, গতবছরের ৫ আগস্ট তাই ঘটেছিল। কিন্তু দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনীতি করেছেন কোটি মানুষের জন্য।

বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী পল্লি চিকিৎসক অ্যাসোসিয়েশন আয়োজিত দোয়া মাহফিলের আগে একথা বলেন তিনি।

আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার খালেদা জিয়াও হয়েছেন উল্লেখ করে মঈন খান বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কারণে মিথ্যা মামলায় হাজির হয়ে কারাবরণ করেন বিএনপি চেয়ারপারসন।

রাজপ্রাসাদে থেকে রাজনীতি করেননি বেগম জিয়া, এমন মন্তব্য করে মঈন খান আরও বলেন, স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি জনগণের অধিকার আদায় করেছেন। আর তাই জাতিও তার জন্য উৎকণ্ঠায় আছে।

গুরুতর অসুস্থ হয়ে গত ২৩ নভেম্বর থেকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025