বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
ড্রাম ভর্তি ডিজেলে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: নাছির এ বছরেই ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে: প্রধানমন্ত্রী ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন অতিদ্রুত ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেয়া হবে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু সংরক্ষিত নারী আসন- জামায়াত জোটের ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা, স্থগিত ১ নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করা হবে : আইন উপদেষ্টা

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোমবার সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, তারেক রহমানের দেশে আসার ব্যাপারে আইনগত কোনো বাধা আছে বলে আমার জানা নেই। যদি কোনো বিধিনিষেধ থাকেও, সেক্ষেত্রে তাকে সহযোগিতা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে।

দেশে ফিরলে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করা হবে।তিনি বলেন, উপযুক্ত সময় এলে তারেক রহমান দেশে ফিরবেন। তবে এই সিদ্ধান্ত সম্পূর্ণরূপে তার ব্যক্তিগত। তিনি যখন উপযুক্ত সময় মনে করবেন, আশা করি উপযুক্ত সময়ে তিনি দেশে আসবেন।

ড. আসিফ নজরুল বলেন, তারেক রহমান নিজেই একজন বুদ্ধিমান মানুষ। তাই তিনি ভালো বুঝবেন, কখন দেশে আসতে হবে কখন আসতে হবে না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025