বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
ড্রাম ভর্তি ডিজেলে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: নাছির এ বছরেই ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে: প্রধানমন্ত্রী ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন অতিদ্রুত ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেয়া হবে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু সংরক্ষিত নারী আসন- জামায়াত জোটের ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা, স্থগিত ১ নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু

পররাষ্ট্র উপদেষ্টা বলেন , তারেক রহমান ফিরতে চাইলে একদিনেই ট্রাভেল পাস দেওয়া সম্ভব

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনেই ওয়ানটাইম পাস (ট্রাভেল পাস) দেওয়া সম্ভব বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, তার দেশে ফেরায় কোনো ধরনের বাধা নেই।

রোববার (৩০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ’ শীর্ষক সেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলে তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, খালেদা জিয়া অসুস্থতার কারণে বিদেশে যেতে চাইলে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহযোগিতা করা হবে।

এর আগে শনিবার (২৯ নভেম্বর) তারেক রহমান জানান, দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ তার একক নিয়ন্ত্রণাধীন নয়।

এদিন সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমান এ কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা তুলে ধরে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরা নিয়ে বলেন, সংকটকালে মায়ের স্নেহ-স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ‘তারেক রহমান দেশে ফিরতে আগ্রহী কি না- এ তথ্য আমি আপনাদের (গণমাধ্যমের) মাধ্যমেই জানি।’

তারেক রহমান দেশে ফেরার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় বা কোনো বিদেশি মিশনে আবেদন করেছেন কি না- এ বিষয়ে তিনি বলেন, ‘আমার কাছে এ রকম কোনো তথ্য নেই।’

তারেক রহমানের আইনি বা রাজনৈতিক স্ট্যাটাস নিয়ে করা প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘এটা স্পর্শকাতর বিষয়। উনি যা বলেছেন, সেটি পত্রিকায় এসেছে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার ক্ষেত্রে কিছু রাষ্ট্র বা গোয়েন্দা সংস্থার আপত্তি থাকার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘আমাদের কাছে এমন কোনো বার্তা নেই। একটি দেশের নাগরিককে তার দেশে ফিরতে দেওয়া হবে না—এটা আমার কাছে স্বাভাবিক শোনায় না। বাংলাদেশ যদি তার নাগরিককে ফিরতে দিতে চায়, তাহলে অন্য দেশ কিছু করতে পারে না।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা এবং তারেক রহমানের দেশে ফেরা নিয়ে দলের বক্তব্যের প্রেক্ষিতে আসন্ন জাতীয় নির্বাচনে শঙ্কা আছে কি না- এমন প্রশ্নে তিনি বলেন, ‘তারেক রহমান দেশে না ফিরলে নির্বাচন হবে না বা সুষ্ঠু হবে না—এটা আমার ঠিক মনে হয় না। একজন ব্যক্তির অনুপস্থিতিতে নির্বাচন বন্ধ হয়ে যাবে, তা মনে করার কারণ দেখি না। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়।’

খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, ‘উনি খুবই অসুস্থ। এই মুহূর্তে বিদেশে নেওয়ার মতো অবস্থায় নেই। একটু উন্নতি হলে পার্টি যদি অনুরোধ করে, সরকার সহযোগিতা করবে। প্রয়োজন অনুযায়ী যেটুকু সহায়তা দরকার, আমরা করছি।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025