মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন কাতারের সাবেক আমিরের মৃত্যু, বুধবার দেশে রাষ্ট্রীয় শোক ‘এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছিল বলেই আজকে আপনি শিক্ষামন্ত্রী: হাসনাত আবদুল্লাহ এইচএসসি পরীক্ষার্থীদের পাশে আছি, সংস্কার এখন সময়ের দাবি: পাটওয়ারী এইচএসসি পরীক্ষা স্থগিত রাখার আহ্বান রিজভীর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফটক খুলে নিলেন শিক্ষার্থীরা ‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি’ — স্লোগানে উত্তাল সায়েন্সল্যাব শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভের ডাক ৩ দাবিতে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে নিহত ৫৬, বন্ধ স্কুল-সরকারি অফিস

শ্রীলঙ্কায় টানা ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ৫৬ জনের প্রাণহানি হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) দেশটির সরকারি অফিস ও সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবল দুর্যোগের কারণে দেশের কিছু অঞ্চলে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ এবং গুরুত্বপূর্ণ সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, পাহাড়ি চা–উৎপাদন অঞ্চল বদুল্লা ও নুয়ারা এলিয়া এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানী কলম্বো থেকে প্রায় ৩০০ কিলোমিটার পূর্বে অবস্থিত এই দুটি জেলায় একদিনেই ২৫ জনের মৃত্যু হয়েছে। একই এলাকায় ভূমিধসে ২১ জন নিখোঁজ রয়েছে এবং ১০ জন আহত হয়েছে।

গত সপ্তাহ থেকে শুরু হওয়া দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ভারি বৃষ্টিতে সার্বিক পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। হঠাৎ বৃষ্টিপাতে ঘরবাড়ি, কৃষিজমি ও সড়ক পানিতে ডুবে যায়। নদী ও জলাধার থেকে পানি উপচে পড়ায় আন্তঃজেলা বেশ কিছু সড়ক বন্ধ হয়ে পড়ে।

বদুল্লায় ভূমিধসে একটি মহাসড়ক পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার দৃশ্য স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। পাহাড়ি অঞ্চলে রেললাইনজুড়ে পাথর, কাদামাটি ও গাছপালা পড়ে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ করা হয়। কিছু এলাকায় রেললাইন প্লাবিত হয়েছে।

টেলিভিশন ফুটেজে দেখা গেছে, ছাদে আটকে পড়া তিনজনকে উদ্ধার করছে বিমানবাহিনীর একটি হেলিকপ্টার। নৌবাহিনী ও পুলিশ নৌকা ব্যবহার করে দুর্গতদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। পূর্বাঞ্চলীয় আম্পারা জেলায় বন্যার স্রোতে একটি গাড়ি ভেসে গিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

এর আগে জুন মাসে আবহাওজনিত কারণে ২৬ জন মারা গিয়েছিল এবং বন্যা ও ভূমিধসে গত ডিসেম্বরে ১৭ জন প্রাণ হারান।

দেশটির সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছিল ২০০৩ সালের জুনে। ওই বন্যায় ২৫৪ জনের মৃত্যু হয়।

সূত্র : এএফপি

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025