সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় ১১ দলের বিক্ষোভ ইরানের অবশিষ্ট সব শেষ করে দেয়ার হুমকি দিলেন ট্রাম্প হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ইরানের সহযোগিতা চাইলো বাংলাদেশ ইরাকের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন নিজার আমেদি কিংবদন্তী গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন রাজধানীতে আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে জামায়াতের খাদ্য-বস্ত্র বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা কমিটির বৈঠক অনুষ্ঠিত আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি, সংস্কার প্রতিষ্ঠিত হবেই : নাহিদ ইসলাম কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী সব জায়গায় নিজেদের লোক বসিয়ে ‘ক্যু’ শুরু করেছে বিএনপি:জামায়াত আমির

হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১২৮, নিখোঁজ ২০০

হংকংয়ের কয়েকটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১২৮ জনে দাড়িয়েছে। আগুনে পুড়ে গুরতর আহত হয়েছে আরও ৭৬ জন। এ ঘটনায় এখনো ২০০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (২৬ নভেম্বর) তাই পো জেলায় অবস্থিত আটটি ভবনের মধ্যে সাতটিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। হংকংয়ের প্রশাসনিক প্রধান জানিয়েছেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

এক ক্ষতিগ্রস্ত বাসিন্দা বলেন, আমাদের সবকিছুই ছিল এই অ্যাপার্টমেন্টে। এখন সব পুড়ে ছাই হয়ে গেছে—আর কী রইলো আমাদের?

সর্বশেষ জনশুমারি অনুযায়ী, এসব ভবনে প্রায় ৪ হাজার ৬০০ বাসিন্দা থাকতেন। তবে অগ্নিকাণ্ডের সময় ভবনগুলোতে ঠিক কতজন ছিলেন, তা এখনও স্পষ্ট নয়।

আগুন কীভাবে শুরু হয়েছিল তা নিয়ে তদন্ত চলছে। প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে— ভবনের বাইরের অংশে ব্যবহৃত অগ্নি-প্রতিরোধী নয় এমন সামগ্রী আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণ হতে পারে ।

ঘটনার পর তিনজন নির্মাণ প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাকে অবহেলাজনিত হত্যার সন্দেহে আটক করেছে পুলিশ।

সূত্র: আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025