বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

শিরোনাম :
পতিত ফ্যাসিবাদী শক্তিকে সুযোগ দেওয়া জাতির জন্য আত্মঘাতী: জামায়াত হঠাৎ অসুস্থ জামায়াত আমির ভারতে মুসলিম হওয়ায় ত্রাণের কম্বল পেলেন না নারী, ভিডিও ভাইরাল ৫ আগস্টের পরের মামলাগুলো ফের যাচাই-বাছাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী লেগুনাচালক খায়রুলকে হত্যার নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জামায়াতের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ চাইবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু ১২ মার্চ নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪ ডিএসসিসি মেয়র পদে নির্বাচনের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ

সৌদি আরব ও ইরাকে ভূমিকম্প

সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় হাররাত আল-শাকার কাছে ও ইরাকের সীমান্তবর্তী এলাকায় একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

সৌদি আরবের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, শনিবার রিখটার স্কেলে সৌদি আরবের এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৪। অন্যদিকে ইরাকের সীমান্তবর্তী এলাকায় ৫.০৯ মাত্রার ভূমিকম্প শনাক্ত করা হয়েছে।

ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, তাদের ন্যাশনাল সিসমিক মনিটরিং নেটওয়ার্ক হররাত আল-শাকা থেকে প্রায় ৮৬ কিমি উত্তরে এ মৃদু ভূমিকম্পটির উৎপত্তিস্থল শনাক্ত করেছে।

এই এলাকা মদিনা অঞ্চলের আল-আইস ও তাবুক অঞ্চলের উমলুজের মধ্যে অবস্থিত।উল্লেখ্য, হরাত আল-শাকা সৌদি আরবের অন্যতম প্রধান আগ্নেয় লাভাক্ষেত্র হিসেবে পরিচিত। তবে এখন পর্যন্ত কোনো স্থান থেকে বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি।

সূত্র: গাল্ফ নিউজ

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025