বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

শিরোনাম :
পতিত ফ্যাসিবাদী শক্তিকে সুযোগ দেওয়া জাতির জন্য আত্মঘাতী: জামায়াত হঠাৎ অসুস্থ জামায়াত আমির ভারতে মুসলিম হওয়ায় ত্রাণের কম্বল পেলেন না নারী, ভিডিও ভাইরাল ৫ আগস্টের পরের মামলাগুলো ফের যাচাই-বাছাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী লেগুনাচালক খায়রুলকে হত্যার নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জামায়াতের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ চাইবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু ১২ মার্চ নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪ ডিএসসিসি মেয়র পদে নির্বাচনের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ

এবার ভূমিকম্পে কাঁপলো মিয়ানমার-থাইল্যান্ড-ইন্দোনেশিয়া

মিয়ানমার ও থাইল্যান্ডের সীমান্ত এলাকায় ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (২৩ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ৩৯ মিনিটে এই কম্পন অনুভূত হয়। মিয়ানমারের পাশাপাশি প্রতিবেশী থাইল্যান্ডেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের দাওয়েই শহর থেকে ২৬৭ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে আন্দামান সাগরে। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এদিকে, রোববার (২৩ নভেম্বর) ইন্দোনেশিয়ায়ও ভূমিকম্পের খবর পাওয়া গেছে। ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটির পূর্বাঞ্চলের উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা অঞ্চল।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূকম্পন সংস্থা (বিএমকেজি) জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের উৎপত্তি। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এর আগে শুক্রবার (২১ নভেম্বর) বাংলাদেশে ৫ দশমিক ৭ মাত্রার এক ভূমিকম্প হয়। এতে অন্তত ১০ জন প্রাণ হারান। এই ঘটনার পরদিনই শনিবার (২২ নভেম্বর) আরও তিনবার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে দেশে। এগুলো ভূমিকম্পের আফটাশক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ভারতের ভূকম্পনবিদ্যা সংস্থা (এনসিএস) জানিয়েছে, বাংলাদেশের মতো মিয়ানমারেও শনিবার (২২ নভেম্বর) একাধিক ভূমিকম্প হয়েছে। বাংলাদেশ সময় সকাল ৬টা ৪১ মিনিটে সেখানে ৩ দশমিক ৫ মাত্রার ও সকাল ৭টা ১৯ মিনিটে ৩ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এরপর রাত ১১টা ১ মিনিটে মিয়ানমারে আরও একটি ৩ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়। এসব কম্পনেও কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

সূত্র: ইউএনবি

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025