মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
বেরোবিতে ছাত্রদল ও শিবিরের ধাওয়া-পাল্টাধাওয়া রোহিঙ্গাদের জন্য আরও ২৫.২৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সহায়তার চুক্তি ‘আমার মৃত্যু হবে একটা নারীর কারণে’ স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা তেজগাঁও রেলগেটে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধের বিভেদ-বিভাজন চলতে থাকলে শেখ হাসিনা তালি বাজাবে: রিজভী গ্যাসের দাম না কমলে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি সেলিম উদ্দিনের হাসিনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে: নাহিদ ইসলাম সারাদেশে তীব্র গ্যাস সংকট নিরসনের দাবি জামায়াতের রূপপুরে দুই রুশ নাগরিকের হাতাহাতি, একজনের মৃত্যু সরকারি ভবনগুলোতে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে এ অনুষ্ঠান শুরু হয়। শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তারেক রেজা কোরআন তেলাওয়াত করেন। গীতা পাঠ করেন আর্পিতা সামা দেব। পরে ত্রিপিটক ও বাইবেল পাঠ করা হয়। এরপর সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

এদিকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলা, উপজেলা, মহানগর, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে হাজির হতে থাকেন সাধারণ জনগণসহ কর্মী-সমর্থকরা। নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান উপলক্ষে কানায় কানায় পূর্ণ মানিক মিয়া অ্যাভিনিউ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025