মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

শিরোনাম :
বেরোবিতে ছাত্রদল ও শিবিরের ধাওয়া-পাল্টাধাওয়া রোহিঙ্গাদের জন্য আরও ২৫.২৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সহায়তার চুক্তি ‘আমার মৃত্যু হবে একটা নারীর কারণে’ স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা তেজগাঁও রেলগেটে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধের বিভেদ-বিভাজন চলতে থাকলে শেখ হাসিনা তালি বাজাবে: রিজভী গ্যাসের দাম না কমলে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি সেলিম উদ্দিনের হাসিনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে: নাহিদ ইসলাম সারাদেশে তীব্র গ্যাস সংকট নিরসনের দাবি জামায়াতের রূপপুরে দুই রুশ নাগরিকের হাতাহাতি, একজনের মৃত্যু সরকারি ভবনগুলোতে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে খালেদা জিয়াকে আমন্ত্রণ

নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আমন্ত্রণ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার রাতে বিএনপিকে দাওয়াত দিতে সংসদ ভবনের এলডি হলে দলটির বর্ধিত সভাস্থলে যান জাতীয় নাগরিক পার্টির তিন সদস্যের প্রতিনিধি।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির সব কর্মীকে আজকের আয়োজনে দাওয়াত দেওয়া হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হান্নান মাসুদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ আমন্ত্রণ জানায়।

 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল জানান, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তাদের আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন।

আমন্ত্রণ জানানোর পর নিজের ভেরিফায়েড পেজ থেকে ফেসবুকে একটি পোস্ট দেন আবদুল হান্নান মাসউদ। সেখানে তিনি লিখেছেন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ লড়াইয়ের অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দকে দাওয়াত পৌঁছানো হয়েছে।

আমাদের দাওয়াত পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের প্রতি শুভ কামনা জানিয়েছেন। 

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আজ শুক্রবার আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)। দলটির আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্যসচিব পদে আখতার হোসেনের নাম চূড়ান্ত হয়েছে।

এ ছাড়া নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান সমন্বয়কারী, সামান্তা শারমিনকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, আবদুল হান্নান মাসউদকে যুগ্ম সমন্বয়ক ও সালেহ উদ্দিন সিফাতকে দপ্তর সম্পাদক পদে চূড়ান্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025