বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে ফের ভূমিকম্প অনুভূত পিলখানা হত্যাকাণ্ড ইতিহাসে নজিরবিহীন ও কলঙ্কজনক: সেনাপ্রধান পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জামায়াত আমিরের মৃত্যুর আগ পর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেব না: গয়েশ্বর রায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বপরিবারে ইফতারের দাওয়াত জামায়াতের পতিত ফ্যাসিবাদী শক্তিকে সুযোগ দেওয়া জাতির জন্য আত্মঘাতী: জামায়াত হঠাৎ অসুস্থ জামায়াত আমির ভারতে মুসলিম হওয়ায় ত্রাণের কম্বল পেলেন না নারী, ভিডিও ভাইরাল ৫ আগস্টের পরের মামলাগুলো ফের যাচাই-বাছাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী লেগুনাচালক খায়রুলকে হত্যার নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জামায়াতের

চুয়াডাঙ্গায় ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীল সমাবেশ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা-২ আসনের দায়িত্বশীল সমাবেশে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা আমির মো. রুহুল আমিন বলেছেন,‌ ইসলামী ছাত্রশিবিরের দিকে চেয়ে আছে বঞ্চিত মানুষরা।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুর ১২টায় দর্শনা রিসোর্টে ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা-২ আসন আয়োজিত জেলা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন জেলা সভাপতি সাগর আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে মো. রুহুল আমিন বলেন, ছাত্রশিবিরকেই দেশের সাধারণ ছাত্রসমাজের দায়িত্ব নিতে হবে। ক্যাম্পাসে মেধার স্বাক্ষর রাখতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লার পক্ষে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করতে হবে। মাদকের ভয়াল ছোবল থেকে ছাত্রদের বাঁচাতে হবে। জামায়াতে ইসলামী সরকার গঠন করলে সমাজ থেকে মাদকের মুলৎপাটন করা হবে। মাদক ব্যবসায়ীদেরকে আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করা হবে।

তিনি আরো বলেন, ৭১ সালের পর হতে আজ অবধি রাজনৈতিক ছত্রছায়ায় এক শ্রেণীর দেশ বিরোধী চক্র মাদকের ব্যবসা চালিয়ে এসেছে। আর মাদকের ব্যবসা করতে দেয়া হবে না।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি আসাদুজ্জামান, সাবেক সভাপতি মহসিন এমদাদুল্লাহ জামেন।

আরো উপস্থিত ছিলেন সদস্যসচিব মো. পারভেজ আলম, প্রচার সম্পাদক মো. আব্দুর রহিম, দামুড়দা থানা সভাপতি আল ফাহাদ সবুজ হোসেন, দর্শনা সভাপতি মো. লোকমান হোসেন জীবননগর থানা সভাপতি মোহাম্মদ রাসেল হোসেন, জীবননগর পৌর সভাপতি মো. আকিমুল ইসলাম, হাসাদা সাংগঠনিক থানা সভাপতি মো. আমির হামজা সহ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীলরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025